(প্রিভিউ)আইপিএল ২০১৭: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএলের দশম মরশুমের ৩৭ তম এই ম্যাচে অনেকটাই এগিয়ে থেকে আজ শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।

হায়দ্রাবাদ, ৩০ এপ্রিল : আইপিএলের দশম মরশুমের ৩৭ তম এই ম্যাচে অনেকটাই এগিয়ে থেকে আজ শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমের ৯টি ম্যাচের পর নাইটরা এই মুহুর্তে লিগ তালিকায় শীর্ষে। অন্যদিকে, নাইটদের প্রতিপক্ষ লিগ তালিকায় ৩ নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ ঘরের মাঠে আজ বাড়তি অ্যাডভান্টেজ নিতে প্রস্তুত।

লিগের সমীকরণ অনুযায়ী দুটি দলই ৯ ম্যাচ খেলেছে। বর্তমানে কলকাতার ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট অন্যদিকে, হায়দ্রাবাদের ঝুলিতে রয়েছে ১১ পয়েন্ট। আজেকর ম্যাচ পকেটে পুরলে হায়দ্রাবাদ, মুম্বই ও কলকাতা দলের ওপর একটা চাপ তৈরি করতে পারবে।

(প্রিভিউ)আইপিএল ২০১৭: কলকাতা বনাম হায়দ্রাবাদ

একের পর এক ম্যাচ জিতে গৌতম গম্ভীরের কলকাতা এখন রীতিমত সমীহ করার মতো পর্যায়ে পৌঁছেছে আইপিএলের এই মরশুমে। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে তারা জয় ছিনিয়ে নিয়েছে ৭ টিতে। গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা, সুনীল নারিন বা ইউসুফ পাঠানদের ‌যে কেউ কোনও না কোনও দিন খেলে দিচ্ছেন। ফলে কলকাতা দল অনেকটাই চাপমুক্ত।

এদিকে, হায়দ্রাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ও রশিদ খানরা একের পর এক ম্যাচে হায়দ্রাবাদকে টেনে নিয়ে যাচ্ছেন। এছাড়াও শিখর ধাওয়ান,ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যানেরা রয়েছেন হায়দ্রাবাদের ঝুলিতে। ফলে সব মিলিয়ে আজকের কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।

সানরাইজার্স হায়দ্রাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, একলব্য দ্বিবেদী, মোয়েস এনরিকেস, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রন, প্রবীণ তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং

কলকাতা নাইট রাইডার্স

গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, ড্যারেন ব্র্যাভো, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা, উমেশ যাদব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+