ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান ও দিল্লি দুই দলই, আজ কারা এগিয়ে শুরু করবে, পড়ুন ম্য়াচ প্রিভিউ

গৌতম গম্ভীরের নেতৃত্বে নতুনভাবে শুরু করেছে দিল্লি ডেয়ারডেভিলস। তবে প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয় পায়নি দল। রাজস্থানের অবস্থাও প্রায় একইরকম।

গৌতম গম্ভীরের নেতৃত্বে নতুনভাবে শুরু করেছে দিল্লি ডেয়ারডেভিলস। তবে প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয় পায়নি দল। অধিনায়ক গম্ভীর ভালো শুরু করলেও বাকীদের কিছুটা মানিয়ে নিতে সমস্যা হয়েছে। শেষদিকে কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ক্রিস মোরিস, ড্যান ক্রিশ্চিয়ানরা স্লগ ওভারে ঝড় তুলতে না পারায় ১৬৬ রান বোর্ডে তোলে দিল্লি।

ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান ও দিল্লি দুই দলই, আজ কারা এগিয়ে শুরু করবে, পড়ুন ম্য়াচ প্রিভিউ

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের হয়ে বিস্ফোরক ইনিংস খেলেন লোকেশ রাহুল। ১৪ বলে অর্ধশতরান করেন তিনি। করুণ নায়ার ৩৩ বলে ৫০ রান করে যান। শেষদিকে দুই বিদেশি ডেভিড মিলার ও মার্কাস স্টইনিস দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

দিল্লির বোলিং আক্রমণও সেভাবে কার্যকর হয়নি। ব্যক্তিগত জীবনের সমস্যা কাটিয়ে মহম্মদ শামি ছন্দে ফেরেননি। অভিজ্ঞ অমিত মিশ্র, ট্রেন্ট বোল্টও ধোলাই খেয়েছেন। বোলিং বিভাগ সবমিলিয়ে ধরাশায়ী হয়েছে।

এদিকে রাজস্থানও হায়দরাবাদ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি। মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায় অজিঙ্ক রাহানের দল। স্টিভ স্মিথ পরবর্তী সময়ে প্রথম ম্যাচে অন্তত খেই খুঁজে পায়নি রাজস্থান। বোলিং ও ব্যাটিং দুই বিভাগই পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই অবস্থা থেকে দল কতটা ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার।

এদিন দুই বছরের নির্বাসন কাটিয়ে রাজস্থান ঘরের মাঠে সোয়াই মানসিং স্টেডিয়ামে ম্যাচ খেলতে নামছে। নির্বাসনের খাঁড়া থেকে বেরিয়ে চেন্নাই ঘরের মাঠে কেকেআরকে অসাধারণ খেলে হারিয়ে দিয়েছে। ঘরের মাঠে রাজস্থানও কি সেই জয়ের স্বাদ পাবে? অধিনায়ক রাহানে কীভাবে দলকে টেনে তোলেন তা এদিন দেখার বিষয়।

ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান ও দিল্লি দুই দলই, আজ কারা এগিয়ে শুরু করবে, পড়ুন ম্য়াচ প্রিভিউ

রাজস্থান দল

অজিঙ্ক রাহানে, অঙ্কিত শর্মা, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, ধবল কুলকার্নি, জোফ্রা আর্চার, ডি শর্ট, দুষ্মন্ত চামিরা, স্টুয়ার্ট বিনি, শ্রেয়স গোপাল, সুদেশন মিধুন, জয়দেব উনাদকাট, বেন লাফলিন, প্রশান্ত চোপড়া, কৃষ্ণাপ্পা গৌতম, মাহিপাল লোমরোর, যতীন সাক্সেনা, অনুরীত সিং, আর্যমান বিড়লা, জোস বাটলার, হেনরিক ক্লাসেন, জাহির খান, রাহুল ত্রিপাঠী

ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান ও দিল্লি দুই দলই, আজ কারা এগিয়ে শুরু করবে, পড়ুন ম্য়াচ প্রিভিউ

দিল্লি দল

গৌতম গম্ভীর, অভিষেক শর্মা, আবেশ খান, ট্রেন্ট বোল্ট, ড্যান ক্রিশ্চিয়ান, সায়ন ঘোষ, গুরকীরত মান সিং, শ্রেয়স আইয়ার, সন্দীপ লামিছানে, মনজ্যোত কালরা, গ্লেন ম্যাক্সওয়েল, অমিত মিশ্র, মহম্মদ শামি, ক্রিস মোরিস, কলিন মুনরো, শাহবাজ নাদিম, নমন ওঝা, ঋষভ পন্থ, হর্শল প্যাটেল, লিয়াম প্ল্যাঙ্কেট, জেসন রয়, বিজয় শঙ্কর, পৃথ্বী শ, রাহুল তেওটিয়া, জয়ন্ত যাদব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+