(প্রিভিউ) IPL 2017 : আত্মবিশ্বাসী KKR এর বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নামছে মুম্বই
স্টিভ স্মিথের পুনে রাইজিং সুপারজায়ান্টসের কাছে প্রথম ম্যাচে হারার পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকা কলকাতার বিরুদ্ধে খেলতে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই, ৯ এপ্রিল : স্টিভ স্মিথের পুনে রাইজিং সুপারজায়ান্টসের কাছে প্রথম ম্যাচে হারার পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকা কলকাতার বিরুদ্ধে খেলতে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে কেকেআর যেভাবে ১০ উইকেটে গুজরাত লায়ন্সকে হারিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে তাতে সকলের প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী।
IPL এর দশটি অবিশ্বাস্য রেকর্ড যা কেউ এখনও ভাঙতে পারেনি
IPL 2017 : সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড এই খেলোয়াড়দের
মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে পুনের অধিনায়ক স্টিভ স্মিথের অনবদ্য ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ করে হেরে বসেছে। ১৮৪ রান তাড়া করতে নেমে শেষে পরপর ছক্কা মেরে দলকে জিতিয়ে এনেছেন স্মিথ। এদিকে কলকাতা গুজরাতের ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দশ উইকেটে জয় পেয়েছে। ওপেনিংয়ে নেমে বিস্ফোরক ইনিংস খেলেছেন ক্রিস লিন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর।

এই ম্যাচে জয় পেতে মরিয়া মুম্বই দলে বেশ কয়েকটি বদল করতে পারে। বিদেশি টিম সাউদির জায়গায় দলে ঢুকতে পারেন লাসিথ মালিঙ্গা। সদ্য শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ম্যাচ শেষ করে তিনি ফিরেছেন। এছাড়া ক্রুনাল পাণ্ড্যর জায়গায় দলে আসতে পারেন হরভজন সিং।
IPL : আগের ৯টি সিজনে কোন বোলার পেয়েছেন 'পার্পল ক্যাপ'
IPL 2017 : দশ বছরের সেরা পাঁচ বিতর্কিত ঘটনা
পুনে ম্যাচে স্পিনার ইমরান তাহিরের অসাধারণ স্পিনের ঘাড়ে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং নড়ে গিয়েছিল। সেরকম কলকাতারও বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছে। পীযূষ চাওলা, কুলদীপ যাদবরা গত ম্যাচে ভালোই বোলিং করেছেন।
তবে মালিঙ্গার অন্তভূক্তি মুম্বইকে অনেকটা স্বস্তিতে রাখবে তাতে সন্দেহ নেই। এছাড়া হরভজন সিংয়ের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চাইবেন রোহিত শর্মা। এদিকে কলকাতাও বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসানকে পেয়ে যাচ্ছে। ফলে কলকাতাও সর্বশক্তি নিয়ে এই ম্যাচে ঝাঁপাতে তৈরি।












Click it and Unblock the Notifications