(প্রিভিউ) আইপিএল ২০১৭ : ম্যাচ ৬ : গুজরাতের বিরুদ্ধে ফেভারিট হায়দ্রাবাদই

কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ উইকেটে লজ্জাজনক হারের পর যেন তেন প্রকারে ঘুরে দাঁড়াতে চাইছে গুজরাত লায়ন্স। রবিবার, ৯ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে গুজরাত লায়ন্স।

হায়দ্রাবাদ, ৮ এপ্রিল : কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ উইকেটে লজ্জাজনক হারের পর যেন তেন প্রকারে ঘুরে দাঁড়াতে চাইছে গুজরাত লায়ন্স। রবিবার, ৯ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে গুজরাত লায়ন্স। গত বছরের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদকে হারিয়ে প্রথম ম্যাচের হারের শোক ভোলার আপ্রাণ চেষ্টা চালাবে গুজরাত।

আইপিএল ১০ এর বিশেষ পাতায় চোখ রাখুন

অন্যদিকে প্রথম ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩৫ রানে হারিয়ে মনোবলের দিক থেকে অনেকটাই এগিয়ে হায়দ্রাবাদ।

(প্রিভিউ) আইপিএল ২০১৭ : ম্যাচ ৬ : হায়দ্রাবাদ বনাম গুজরাত

ফর্মে রয়েছেন যুবরাজ সিং। অস্ট্রেলিয়ার মোইসিস হেনরিক এবং বেন কাটিংয়ের অলরাউন্ড অবদানও উল্লেখযোগ্য। ফলে স্বাভাবিকভাবেই এদিনের ম্যাচে ফেভারিট হায়দ্রাবাদ।

গুজরাতের দিক থেকে দেখতে গেলে বোলিং অ্যাটাকে একমাত্র ধর্তব্যের মধ্যে পড়েন প্রবীন কুমার। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে উইকেট তুলতে না পারলেও কিছুটা হলেও রান নিয়ন্ত্রন করার দিক থেকে সফল হয়েছিলেন প্রবীন কুমার, যেখানে অন্যান্য বোলারদের অবস্থা শোচনীয় ছিল। গৌতম গম্ভীর এবং লিনের ব্যাটের সামনে গুজরাতে বোলিং আক্রমণ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল।

প্রথম ম্যাতে গুজরাতের হার স্বাভাবিকভাবেই দলের মধ্যে কিছু পরিবর্তন আনতে বাধ্য করেছে। ফর্মে না থাকা ডোয়েনে স্মিথের জায়গায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার এদিন খেলতে পারেন। ডোয়ানে ব্রাভো এবং রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছে গুজরাত।

তবে গুজরাতের ক্ষেত্রে বোলিংয়ের তুলনায় ব্যাচসম্য়ানদের অবস্থা কিছুটা হলেও সন্তোষজনক। বিশেষ করে অধিনায়ক সুরেশ রায়নার ফর্মে থাকা দলের কাছে বড় স্বস্তি। রায়না ছাড়াও দীনেশ কার্তিকও ফর্মে রয়েছেন এই মরশুমে।

অন্যদিকে হায়দ্রাবাদের সন্তোষজনক বোলিং লাইনআপ রয়েছে। আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, কাটিং এবং রশিদ খান রয়েছেন হায়দ্রাবাদের।

হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিং দক্ষতা থাকলেও তা এই সিজনে এখনও পর্যন্ত সামনে আসতে পারেনি। দলের আর এক ওপেনিং ব্য়াটসম্যান শিখর ধাওয়ান আইপিএলে ভাল ফর্ম দেখিয়ে ফের ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে চাইবেন। অন্যদিতে যুবরাজের এই আইপিএল মরশুমের শুরুটা দারু হয়েছে। এখন সেই ফর্ম টিকিয়ে রাখাই যুবরাজের একমাত্র লক্ষ্য।

স্কোয়াড

সানরাইজার্স হায়দ্রাবাদ :

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, অকলব্য দ্বিবেদী, মোয়েসিস হেনরিক, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যূ মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রান, প্রবীন তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং

গুজরাত লায়ন্স :

সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডেন ম্যাককুলাম,ডোয়েনে স্মিথ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশদীপ নাথ, ঈশান কিষন, মনপ্রীত গনি, রবীন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, শিবিল কৌশিক, জেসন রয়, ধবল কুলকার্নি, প্রবীন কুমার, মুনাফ প্যাটেল, বাসিল থাম্পি, নাথু সিং,তেজস বারোকা, শুভম আগরওয়াল, শেলি শৌর্য, অ্যান্ড্রু টাই, জেমন ফরনার

দুই দলের পরের ম্যাচ

  • হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচ ১২ এপ্রিল মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাত ৮ টায়
  • গুজরাতের পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল রাজকোটে পুনের বিরুদ্ধে রাট ৮ টায়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+