আইপিএল ২০১৭(ম্যাচ প্রিভিউ):ব্যাঙ্গালোর বনাম দিল্লি
লিগ তালিকার শেষে থাকা ব্যাঙ্গালোর রয়্য়াল চ্যালেঞ্জার্স দলের বিরুদ্ধে আজ মাঠে নামছে দিল্লি ডেয়ারডেভিলস।
লিগ তালিকার শেষে থাকা রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের বিরুদ্ধে আজ মাঠে নামছে দিল্লি ডেয়ারডেভিলস। ফলে রবিবাসরীয় ফিরোজ শাহ কোটলায় আজ ফের একবার মুখোমুখি জাহির ও বিরাটের দল।
আইপিএল ২০১৭ এর ,লিগ তালিকায় ১৩ টি ম্যাচের পর ঝুলিতে ১২ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত প্লে -অফের স্বপ্ন জিইয়ে রেখেছে দিল্লি। বর্তামেনা আইপিএলএর দশম মরশুমে তাদের অবস্থান ষষ্ঠস্থানে। তবে এরকম জায়গা থেকে প্লে অপে যেতে গেলে পাঞ্জাবের সঙ্গে বহু পরিসংখ্যানের খেলা বাকি রয়েছে দিল্লির।

তবে গোটা মরশুমেই দিল্লির পারফরম্যান্সে ছিল রোলার কোস্টার রাইড। তাদের বোলিং লাইন আপ গোটা আইপিএলের মরশুমে কাগজে কলমে সবচেয়ে ভালো হলেও, তার প্রতিফলন মেলেনি বাস্তবে। অন্যদিকে, একের পর এক ম্যাচ হেরে তালানিতে ঠেকে যাওয়া আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নামেছে বিরাট বাহিনী।
ক্রিস গেইল, বিরাট কোহলির মতো একঝাঁক তারকা খেলোয়াড় দলে থাকলেও লিগে সর্বশেষ স্থানে রয়েছে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই মরশুমে ১৩ টি ম্যাচ খেলে তারা ২ টি জিতেছে। ব্যাঙ্গালোরের সংগ্রহে রয়েছে ৫ পয়েন্ট।
দিল্লি ডেয়ারডেভিলস
করুণ নায়ার (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, জাহির খান, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েট, স্যাম বিলিংস
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, মনদীপ সিং, শেন ওয়াটসন , কেদার যাদব (উইকেটকিপার), ট্রাভিস হেড, শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, তাইমল মিলস, শ্রীনাথ অরবিন্দ, অঙ্কিত চৌধুরী, য়ুজবেন্দ্র চাহাল, পবন নেগি, হর্ষল প্যাটেল, অ্যাডাম মিলনে, ইকবাল আবদুল্লা, স্যামুয়েল বদ্রি, আবেশ খান, তাবরেইজ শামসি, প্রবীণ দুবে, বিলি স্ট্যানলেক, এবি ডিভিলিয়ার্স












Click it and Unblock the Notifications