(ম্যাচ প্রিভিউ)আইপিএল ২০১৭: পাঞ্জাব বনাম গুজরাত
ঘরের মাঠে আজ পাঞ্জাবের প্রতিপক্ষ গুজরাত লায়ান্স। রবিবারের ম্যাচ পাঞ্জাব জিতলে , লিগে তাদের প্লে অফের আশা বেঁচে থাকবে।
মোহালি, ৭ মে: আইপিএলএর দশম মরশুমে ৪৭ তম ম্যাচের আগে একের পর এক জয়ের পর, রীতমত চাঙ্গা কিংস ইলেভেন পাঞ্জাব। ঘরের মাঠে আজ পাঞ্জাবের প্রতিপক্ষ গুজরাত লায়ান্স। রবিবারের ম্যাচ পাঞ্জাব জিতলে , লিগে তাদের প্লে অফের আশা বেঁচে থাকবে।
এর আগে গত ৫ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অনায়াস জয় ও তারপর,দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ জিতে , আত্মবিশ্বাসের তুঙ্গে পাঞ্জাব। আইপিএল ২০১৭ -এ ১০টি ম্যাচের পর কিংগস ইলেভেন পাঞ্জাবের সংগ্রহে ১০ পয়েন্ট। ১০ এর মধ্যে তারা হেরেছে ৫টিতে। রবিবারের ম্যাচে কিংস ইলেভেনের হাশিম আমলা ও অক্সর প্যটেলের দিকে অবশ্যই তাকিয়ে থাকবেন অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল সহ দলের সমর্থকরাও।

এদিকে,সুরেশ রায়না অধিনায়কত্বে গুজরাত লায়ান্স, লিগ তালিকায় ৭ নম্বরে রয়েছে। ১১টি ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে ৬ পয়েন্ট। এখনও পর্যন্ত তারা ৩টি ম্যাচ জিতেছে। এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে তাদের প্রদর্শন অত্যন্ত নিরাশাজনক ছিল। তবে মুম্বইয়ের বিরুদ্ধের ম্যাচে অনেকটাদূর গিয়েও , শেষমেশ সুপার ওভারে হেরে যেতে হয় গুজরাত।
গুজরাতের তরফে অধিনায়ক সুরেশ রায়না ছাড়াও অনেক কটি ম্যাচে দলকে টেনেছেন দীনেশ কার্তিক, ইশান কিশন, অ্যারোন ফিঞ্চ সহ অনেকই।তবে আজকের ম্যাচে গুজরাতের বোলিং বিভাগ জ্বলে না উঠতে পারলে ফের একবার বিপদে পড়তে হতে পারে সুরেশ রায়নার দলকে।
কিংস ইলেভেন পাঞ্জাব
গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মনন ভোহরা, শন মার্শ, আরমান জাফর, মার্টিন গাপটিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সন্দীপ শর্মা, অনুরীত সিং, মোহিত শর্মা, কেসি কারিয়াপ্পা, প্রদীপ সাহু, স্বপ্নীল সিং, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুণ অ্যারন, অক্সর প্যাটেল, মার্কাস স্টইনিস, গুরকীরত মান, রাহুল তেওয়াটিয়া, ডারেন স্যামি, ঋদ্ধিমান সাহা, নিখিল নায়েক
গুজরাত লায়ন্স
সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশদীপ নাথ, ইশান কিষণ, মনপ্রীত গনি, রবীন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, শিবিল কৌশিক, জেসন রয়, ধবল কুলকার্নি, প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল, বেসিল থাম্পি, নাথু সিং, তেজস বারোকা, শুভম আগরওয়াল, শেলি শৌর্য, অ্যান্ড্রু টাই, জেমস ফকনার












Click it and Unblock the Notifications