(প্রিভিউ) IPL 10 : দ্বিতীয় স্থানে ওঠার লড়াইয়ে নামছে হায়দ্রাবাদ বনাম পুনে

সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন ঘরের মাঠে খেলতে নামছে স্টিভ স্মিথের রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে। এই ম্যাচে জিতলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে পুনে।

হায়দ্রাবাদ, ৬ মে : আইপিএলের এবছরের অন্যতম ধারাবাহিক দল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। গতবারের চ্যাম্পিয়ন ওয়ার্নারের দল এদিন ঘরের মাঠে খেলতে নামছে স্টিভ স্মিথের রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে।

পুনে টুর্নামেন্টের শুরুটা নড়বড়ে করলেও শেষ ৭টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে স্টিভ স্মিথের দল। এবং দুরন্ত ছন্দে রয়েছে। ঘরের মাঠে প্রথম লেগে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়ে পুনে। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এদিন হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলতে নামবে স্টিভ স্মিথ বাহিনী।

(প্রিভিউ) IPL 10 : দ্বিতীয় স্থানে ওঠার লড়াইয়ে নামছে হায়দ্রাবাদ বনাম পুনে

অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ গত চার ম্যাচে কিছুটা থমকে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দারুণ জয় পেলেও বৃষ্টিতে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। এবং শেষ ম্যাচে দিল্লির কাছে ৬ উইকেটে হারতে হয়েছে।

এই অবস্থায় আজকের ম্যাচে হায়দ্রাবাদ জিতলেও প্লে অফে ওঠা নিশ্চিত করতে গেলে আরও একটি ম্যাচ জিততে হবে। কারণ প্লে অফ নিশ্চিত করতে গেলে ১৬ পয়েন্ট প্রয়োজন। আজকে জিতলে ওয়ার্নারের দলের পয়েন্ট হবে ১৫। অন্যদিকে এই ম্যাচে জিতলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে পুনে সুপারজায়ান্টস।

আপাতত ১১ ম্যাচ খেলে পুনে ৭টি জয় পেয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদ ১১ ম্যাচে ৬টি জয় পেয়ে ১৩ পয়েন্ট নিয়ে ওয়ার্নাররা রয়েছেন চতুর্থ স্থানে।

রাইজিং পুনে সুপারজায়ান্টস

স্টিভ স্মিথ (অধিনায়ক), এমএস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, ফাফ ডু প্লেসি, উসমান খোয়াজা, মনোজ তিওয়ারি, ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যান ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা

সানরাইজার্স হায়দ্রাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মোয়েস এনরিকেস, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, একলব্য দ্বিবেদী, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রন, প্রবীণ তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+