(প্রিভিউ) IPL 10: দিল্লি ডেয়ারডেভিলস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৬৭ রানে অলআউট হওয়ার লজ্জাজনক হারের পর এবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে গতবারের আইপিএল চ্যাম্পিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদ।
নয়াদিল্লি, ২ মে : কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৬৭ রানে অলআউট হওয়ার লজ্জাজনক হারের পর এবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে গতবারের আইপিএল চ্যাম্পিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ ঘরের মাঠে দিল্লিকে চ্যালেঞ্জ ছুঁড়বে হায়দ্রাবাদ।
পাঞ্জাবের বিরুদ্ধে ৬৭ রানে ১০ উইকেট খোয়ানোর পর ফের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামাটা দিল্লির পক্ষে বেশ কঠিন। সেক্ষেত্রে অবশ্যই এদিনেরে ম্যাচে অ্যাডভান্টেজ থাকছে ওয়ার্নারের হায়দ্রাবাদ দলের।

দিল্লির বোলিং সাইড মোটের উপর ভালো হলেও সমস্যা ব্যাটিংয়ে। প্রত্যেকবারই দিল্লির ব্যাটসম্যানরা দলের হারের পিছনে অগ্রণী ভূমিকা নিচ্ছে।
৮ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের একেবারে তলানিতে রয়েছে দিল্লি। অন্যদিকে ১০টি ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ৩ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। ওয়ার্নারের শক্তিশালী ব্যাটিং ও ভুবনেশ্বর কুমারের দুরন্ত বোলিং পারফরম্যান্সের জেরে হায়দ্রাবাদকে দিল্লির পক্ষে টক্কর দেওয়া কঠিন হবে বলেই মনে হচ্ছে।
রবিবার দুটি ম্যাচে একটিতে যেখানে দিল্লি ৬৭ রানে অলআউট হয়ে যায় সেখানে কলকাতার বিরুদ্ধে ৩ উইকেট খুইয়ে ২০৯ রান করে হায়দ্রাবাদ। ওয়ার্নার একাই করে ৫৯ বলে ১২৬ রান। আর তারই সঙ্গে অরেঞ্জ টুপিও মাথায় ওঠে ওয়ার্নারের।
অন্যদিকে দলকে একা জেতানোর মতো একটাও পারফরম্যান্স এখনও দেখা যায়নি। তার উপর ২০ উইকেট নিয়ে পার্পল টুপির অধিকারী ভুবনেশ্বর কুমারের অনবদ্য বোলিং। তবে ক্রিকেটে কখন কী হয় বলা যায় না। আর সেই আশা নিয়েই আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি।
দিল্লি ডেয়ারডেভিলস
জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, করুণ নায়ার, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েটস, স্যাম বিলিংস
সানরাইজার্স হায়দ্রাবাদ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, একলব্য দ্বিবেদী, মোয়েস এনরিকেস, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রন, প্রবীণ তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং












Click it and Unblock the Notifications