(প্রিভিউ) আইপিএল ২০১৭ : পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ

গত বছরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ মরশুমের শুরুটা কিন্তু ফেভারিট দল হিসাবেই করেছিল। শুরুটা খারাপ করেনি। কিন্তু ৮টি ম্যাচে ৩টিতে হেরে আপাতত পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ।

মোহালি, ২৭ এপ্রিল : গত বছরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ মরশুমের শুরুটা কিন্তু ফেভারিট দল হিসাবেই করেছিল। শুরুটা খারাপ করেনি। কিন্তু ৮টি ম্যাচে ৩টিতে হেরে আপাতত পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। আজ মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে।

হায়দ্রাবাদ ৩টি ম্যাচ হেরেছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পেয়ে এখন মোট ৯ পয়েন্ট ঝুলিতে রয়েছে হায়দ্রাবাদের। অন্যদিকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে পাঞ্জাবের ঝুলিতে। এদিনের ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের উপরের দিকে সেরা চারে ওঠার চেষ্টা করবে পাঞ্জাব।

(প্রিভিউ) আইপিএল ২০১৭ : পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ

শুধু আজকের ম্যাচ নয়, আগামী ম্যাচগুলির প্রত্যেকটিই পাঞ্জাবের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটিতেই জিতে অ্যাডভান্টেজ পেতে মরিয়া পাঞ্জাব।

পাঞ্জাবের ব্যাটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় স্বস্তির কারণ হাসিম আমলার ভাল ফর্মে থাকা। আমলা বিপক্ষ শিবিরে ভাল আক্রমণ করতে পারেন। কিন্তু সমস্যা হল ডেভিড মিলার একটা ম্যাচে মোটের উপর ভাল খেললেও সেভাবে ফর্মে রয়েছেন বলা যায় না। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলও ফর্মে ধারবাহিক নন। অন্যদিকে পাঞ্জাবের আরও এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋদ্ধিমান সাহা ভাল উইকেট কিপিং করলেও এখনও ব্যাট হাতে কামাল দেখাতে পারেননি ঋদ্ধি। ফলে আমলা এদিনের ম্যাচ সফল না হলে পাঞ্জাবের ব্যাটিং শক্তি ভেঙে পড়ার সম্ভবনাই বেশি।

অন্যদিকে হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ানের ফর্মে থাকা হায়দ্রাবাদের কাছে বড় স্বস্তির কারণ। তার উপর ভুবনেশ্বরকুমারের বোলিং পাওয়ার তো রয়েছেই হায়দ্রাবাদের উপরি পাওনা।

সানরাইজার্স হায়দ্রাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, একলব্য দ্বিবেদী, মোয়েস এনরিকেস, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রন, প্রবীণ তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং

কিংস ইলেভেন পাঞ্জাব

গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মানান ভোহরা, শন মার্শ, আরমান জাফার, মার্টিন গাপ্তিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সন্দীপ শর্মা, অনুরীত সিং, মোহিত শর্মা, কেসি কারিয়াপ্পা, প্রদীপ সাহু, স্বপ্নীল সিং, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুণ অ্যারন, আক্সার প্যাটেল, মার্কাস স্টয়নিস, গুরকীরত মান, রাহুল তেওয়াটিয়া, ডারেন স্যামি, ঋদ্ধিমান সাহা, নিখিল নায়েক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+