(প্রিভিউ) আইপিএল ১০ : ব্যাঙ্গালোর বনাম গুজরাত

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বেশ কিছুটা চাপে রয়েছে ব্যাঙ্গালোর। ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট জেতার সুযোগ হারিয়েছিল তার।

বেঙ্গালুরু, ২৬ এপ্রিল : সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বেশ কিছুটা চাপে রয়েছে ব্যাঙ্গালোর। ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট জেতার সুযোগ হারিয়েছিল তার। আজ, গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ম্যাচ জিতে ২ পয়েন্ট ছিনিয়ে নেওয়ার মরিয়া চেষ্টা চালাবে আরসিবি।

নকআউটে নিজেদের টিকিয়ে রাখার আশা জিইয়ে রাখে হলে বাকি ৬টি ম্যাচেই জিততে হবে ব্যাঙ্গালোরকে। এই মুহূর্তে ৮টি ম্যাচে খেলে ৫ পয়েন্ট পেয়েছে ব্যাঙ্গালোর। আপাতত পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

(প্রিভিউ) আইপিএল ১০ : ব্যাঙ্গালোর বনাম গুজরাত

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম রানে আউট হওয়ার তকমা রয়েছে ব্যাঙ্গালোরেরই বিরুদ্ধে। কলকাতার নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায় বিরাট বাহিনী। তারপরের ম্যাচটিই বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে তার পর থেকে এখনও খেলার সুযোগ পায়নি আরসিবি।

নক আউট স্তরে পৌঁছনোর আগেই দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাক তা কিছুতেই চাইবেন না ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। তাই এদিনের ম্যাচে একেবারে অন্য উদ্যমে তিনি খেলতে নামবেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এদিকে গুজরাতও টুর্নামেন্টে খুব একটা ভাল জায়গায় নেই। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের একদম নিচে রয়েছে গুজরাত। এই ম্যাচে গুজরাতের বিপক্ষে আরসিবিই ফেভারিট।

তবে এদিনের ম্যাচের বড় আকর্ষণ হতে পারেন ইরফান পাঠান। ডোয়েন স্মিথের জায়গায় ইরফান দলে আনা হতে পারে ইরফানকে। গত ১০২টি আইপিএল ম্যাচে ১১৩৭ রান রয়েছে ইরফানের।

তবে দুই দলেরই বোলিং শক্তি অত্যন্ত নিম্ন মানের । ফলে দুই দলেরই ব্যাটিং নির্ভর দল। যে দল এদিন ভাল ব্যাটিং প্রদর্শন দেখাতে পারবে জয় তাদেরই হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, মনদীপ সিং, শেন ওয়াটসন , কেদার যাদব (উইকেটকিপার), ট্রাভিস হেড, শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, তাইমল মিলস, শ্রীনাথ অরবিন্দ, অঙ্কিত চৌধুরী, য়ুজবেন্দ্র চাহাল, পবন নেগি, হর্ষল প্যাটেল, অ্যাডাম মিলনে, ইকবাল আবদুল্লা, স্যামুয়েল বদ্রি, আবেশ খান, তাবরেইজ শামসি, প্রবীণ দুবে, বিলি স্ট্যানলেক, এবি ডিভিলিয়ার্স

গুজরাত লায়ন্স

সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশদীপ নাথ, ইশান কিষণ, মনপ্রীত গনি, রবীন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, শিবিল কৌশিক, জেসন রয়, ধবল কুলকার্নি, প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল, বেসিল থাম্পি, নাথু সিং, তেজস বারোকা, শুভম আগরওয়াল, শেলি শৌর্য, অ্যান্ড্রু টাই, জেমস ফকনার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+