(প্রিভিউ) আইপিএল ২০১৭: কলকাতা বনাম পুনে

কলকাতা বনাম পুনের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছেই।

পুনে, ২৫ এপ্রিল: রবিবারের ম্যাচে ব্যাঙ্গালোরকে দুর্মুষ করে এখন বেশ চনমনে কলকাতা নাইট রাউডার্স। এদিকে পর পর তিনটি ম্যাচ জিতে মনোবল তুঙ্গে রাইজিং পুনে সুপারজায়ান্টসেরও। সব মিলিয়ে ২৬ তারিখের পুনেতে অনুষ্ঠিত হতে চলা কলকাতা বনাম পুনের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছেই।

আইপিএল-এ দুবারের চ্যাম্পিয়ান কলকাতা এই মুহুর্তে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে। আই পিএলের দশম মরশুমের ৭টি ম্যাচের পর ৫টিতে জিতে গম্ভীর ব্রিগেডের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। অন্যদিকে, ৭টি ম্যাচ খেলে পুনের দখলে রয়েছে ৮ পয়েন্ট। অধিনায়ক স্টিম স্মিথের পুনের দল এখনও পর্যন্ত জিতেছে ৪টি ম্যাচ।

(প্রিভিউ) আইপিএল ২০১৭: কলকাতা বনাম পুনে

এর আগে নিজের যাবতীয় সমালোচনার জবাব দিয়ে পুনের হয়ে নিজের পুরনো অবতারে ফিরে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ঝোড়ে ব্যাটিং এ ভর করেই হায়দ্রবাদের বিরুদ্ধে ম্যাচ পকেটে পোরে পুনে সুপার জায়েন্ট। ফলত ২৬ তারিখের ম্যাচে ধোনির দিকে যে তাকিয়ে থাকবেনই তাঁর ভক্তরা তা বলাই বাহুল্য। এছাড়াও গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে বেন স্টোকসের দুরন্ত বোলিং আরও একবার নজর কেড়েছে সবার। আর তার সঙ্গে উনাদকাটের যোগ্য সঙ্গতে রুদ্ধশাস জয় পায় পুনে।

অন্যদিকে,নাইটরাও কালকের ম্যাচে পয়েন্ট ঘরে তুলতে যে মরিয়া হয়ে ঝঁপাবে তা আর নতুন করে বলার নেই। অধিনায়ক গৌতম গম্ভীর গত ম্যাচেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ের মুখ দেখিয়েছেন কলকাতাকে। সঙ্গে উত্থাপ্পা ও মণীশ পান্ডেও রয়েছেন ফর্মে ।


কলকাতা নাইট রাইডার্স

গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, ড্যারেন ব্র্যাভো, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা, উমেশ যাদব


রাইজিং পুনে সুপারজায়ান্টস

স্টিভ স্মিথ (অধিনায়ক), এম এস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্ট্রোক, ফাফ ডু প্লেসি, ওসমান খোয়াজা, মনোজ তিওয়ারি,ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট,আদম জাম্পা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+