(প্রিভিউ) IPL 2017 : গুজরাত 'কাঁটা' দিয়ে অভিযান শুরু করছে গম্ভীরের কেকেআর
দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স শুক্রবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে আইপিএল ২০১৭-র।
রাজকোট, ৬ এপ্রিল : দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স শুক্রবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে আইপিএল ২০১৭-র।
IPL 2017 : সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড এই খেলোয়াড়দের
IPL : আগের ৯টি সিজনে কোন বোলার পেয়েছেন 'পার্পল ক্যাপ'
২০১৬ সাল থেকেই আইপিএল খেলছে গুজরাত। সুরেশ রায়নার অধিনায়কত্বে গতবারে কেকেআরের বিরুদ্ধে দুটি ম্যাচই জিতেছে তাঁর দল। হোম ম্যাচে রায়নার দল গতবার ৬ উইকেটে জয় পেয়েছিল।

হোম ম্যাচে গুজরাত গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্সকে ২০ ওভারে মাত্র ১২৪/৮ অবস্থায় আটকে দিয়েছিল। তারপরে ৬ উইকেট বাকী থাকতে ম্যাচ জেতে। সেই ম্যাচে অধিনায়ক রায়না ৫৩ রান করে নটআউট ছিলেন। এমনকী ইডেন ম্যাচেও গুজরাত ৫ উইকেটে জিতেছিল।
IPL 2017 : দশ বছরের সেরা পাঁচ বিতর্কিত ঘটনা
IPL এর সবচেয়ে সফল অধিনায়কের তালিকায় রয়েছেন কারা?
গ্রুপ স্টেজে গুজরাত সবার উপরে দৌড় শেষ করে। পরে কোয়ালিফায়ার ম্যাচে প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পরে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে ছিটকে যায়। অন্যদিকে কলকাতা গতবছর লিগ তালিকায় চার নম্বরে শেষ করেছিল। ফলে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কোয়ালিফায়িং ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।
শুক্রবারের ম্যাচে গুজরাতের ব্যাটিংকে আটকাতেই মূলত লড়তে হবে কলকাতাকে। ব্রেন্ডন ম্য়াককালাম, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, সুরেশ রায়না, দিনেশ কার্তিকের মতো খেলোয়াড়রা টি২০তে এক একজন দিকপাল। তবে এই ম্যাচে ডোয়েন ব্র্যাভো ও রবীন্দ্র জাদেজাকে চোটের কারণে পাবে না গুজরাত।
এদিকে কলকাতার যথেষ্ট ব্যালান্সড দল। ত্রিস ওকস, শাকিব আল হাসান, সুনীল নারিন, ট্রেন্ট বোল্টের মতো বিদেশির পাশাপাশি গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা, মনীশ পাণ্ডে, উমেশ যাদব, সূর্যকুমার যাদবের মতো একঝাঁক স্বদেশী খেলোয়াড় দলে রয়েছেন। এছাড়া সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া টেস্টে বল হাতে কামাল দেখানো চায়নাম্যান বোলার কুলদীপ যাদবও কেকেআর দলের সদস্য। এখন দেখার গুজরাতকে হারিয়ে কলকাতা জয়ের স্বাদ পায় কিনা।












Click it and Unblock the Notifications