(প্রিভিউ) আইপিএল ২০১৭ : ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদ

কলকাতা নাইট রাইডার্সের কাছে শেষ ম্যাচে লজ্জাজনক হার তাড়া করে বেড়াচ্ছে ব্যাঙ্গালোরকে। যদিও অধিনায়ক বিরাট কোহলি বলেছেন এর প্রভাব আগামী খেলায় পড়তে দেবেন না তিনি।

বেঙ্গালুরু, ২৪ এপ্রিল : আইপিএল ইতিহাসে সবচেয়ে কম রানের রেকর্ড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নামের সঙ্গে জুড়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের কাছে শেষ ম্যাচে লজ্জাজনক হার তাড়া করে বেড়াচ্ছে ব্যাঙ্গালোরকে। যদিও অধিনায়ক বিরাট কোহলি বলেছেন এর প্রভাব আগামী খেলায় পড়তে দেবেন না তিনি। কিন্তু বিপরীতে যখন আইপিএল ১০-এর অন্যতম সেরা দল সানরাইজার্স হায়দ্রাবাদ, তখন কী নিজেদের সেরা খেলা উপহার দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে ব্যাঙ্গালোর এখন তাই দেখার।

৪৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে বিরাট বাহিনী পাল্টা জবাব দিতে পারবে কি না সে দিকে তাকিয়ে আরসিবি সমর্থকরা।

(প্রিভিউ) আইপিএল ২০১৭ : ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদ

ব্যাঙ্গালোরের ৭ ম্যাচ থেকে সংগ্র মাত্র ৪ পয়েন্ট। আইপিএলের দ্বিতীয় ধাপে পৌঁছিয়েছে। এখনও যদি ব্যাঙ্গালোর ট্র্যাকে ফিরতে না পারে তাহলে টুর্নামেন্ট থেকে খুব শীঘ্রই বাদ পড়তে হবে তাদেক।

অন্যদিকে হায়দ্রাবাদ ৭টি ম্যাচে এখনও পর্যন্ত ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। একদিরে ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, যুবরাজ সিংয়ের মতো ব্যাটসম্যানরা রয়েছেন, এবং ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা, রশিদ খানের মতো বোলাররা রয়েছেন এবং এঁরা প্রত্যেকেই ফর্মে রয়েছেন।
অন্যদিকে ব্যাঙ্গালোর দলে বিরাট কোহলি, ক্রিস গেইল এবং এবি ডিভিলিয়ার্সের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকলেও তাদের খেলার ধারাবাহিকতায় নিয়ে প্রশ্ন রয়েছে। তার উপরে কেদার যাদব। ভারতের হয়ে লিমিটেড ওভারের খেলায় সাফল্য পেলেও আইপিএলে ডাহা ফেল।

এমনিতেই ব্যাঙ্গালোরের বোলিং শক্তি অত্যন্ত দুর্বল। শুধু এই আইপিএলে নয়, প্রত্যেক আইপিএলেই। শুধুমাত্র শক্তিশালী ব্যাটিংয়ের জোরে খেলে যায় দলটি। কিন্তু কলকাতার বিরুদ্ধে ৪৯ রানে অলআউট হওয়া সেই শক্তিশালী ব্যাটিং স্কোয়াডের আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সেখান থেকে ব্যাঙ্গালোর ফিরে আসতে পারে কি না, হায়দ্রাবাদকে হারাতে পারুক না পারুক জোরদার লড়াই দিতে পারে কি না এখন তাই দেখার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, মনদীপ সিং, শেন ওয়াটসন , কেদার যাদব (উইকেটকিপার), ট্রাভিস হেড, শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, তাইমল মিলস, শ্রীনাথ অরবিন্দ, অঙ্কিত চৌধুরী, য়ুজবেন্দ্র চাহাল, পবন নেগি, হর্ষল প্যাটেল, অ্যাডাম মিলনে, ইকবাল আবদুল্লা, স্যামুয়েল বদ্রি, আবেশ খান, তাবরেইজ শামসি, প্রবীণ দুবে, বিলি স্ট্যানলেক, এবি ডিভিলিয়ার্স

সানরাইজার্স হায়দ্রাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, একলব্য দ্বিবেদী, মোয়েস এনরিকেস, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রন, প্রবীণ তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+