(প্রিভিউ) গুজরাত লায়ন্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, লড়াই হবে ব্যাটিংশক্তির

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে গুজরাত লায়ন্স। দুটি দলই ২টি করে ম্যাচ জিতেছে। এই অবস্থায় পাঞ্জাব-গুজরাত দুটি দলের কাছেই সুযোগ রয়েছে লিগ তালিকায় উপরের দিকে ওঠার।

রাজকোট, ২৩ এপ্রিল : কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে গুজরাত লায়ন্স। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় বাড়তি অক্সিজেন জুগিয়েছে সুরেশ রায়নার দলকে। অন্যদিকে প্রথম দুটি ম্যাচ জেতার পরে পরপর চারটি ম্যাচ হেরে কোণঠাসা গ্লেন ম্যাক্সওয়েলের কিংগ ইলেভেন পাঞ্জাব।

গুজরাত লিগ তালিকায় একেবারে শেষে রয়েছে। পাঞ্জাব রয়েছে ষষ্ঠ স্থানে। তবে দুটি দলই ২টি করে ম্যাচ জিতেছে। এই অবস্থায় পাঞ্জাব-গুজরাত দুটি দলের কাছেই সুযোগ রয়েছে লিগ তালিকায় উপরের দিকে ওঠার। ফলে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে এদিন জোর লড়াই হওয়ার আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

(প্রিভিউ) গুজরাত লায়ন্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

পাঞ্জাবের ব্যাটিং প্রায় প্রতি ম্যাচেই ভালো করছে। হাশিম আমলা, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, শন মার্শরা প্রতি ম্যাচে ভালোই ব্যাট করছেন। তবে বোলিংয়ে সেই ধার নেই পাঞ্জাবের। সন্দীপ শর্মা, বরুণ অ্যারন, অক্সর প্যাটেল, মোহিত শর্মারা প্রতি ম্যাচে রান খেয়ে দলকে হারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এদিকে গুজরাতের অবস্থাও খানিক তেমনই। ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়েন স্মিথ, সুরেশ রায়না, অ্যারন ফিঞ্চরা ব্যাটিংয়ে সামাল দিলেও বোলিংয়ে প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল, বেসিল থাম্পিরা রান আটকে উইকেট তুলতে বারবার ব্যর্থ হচ্ছেন। এই অবস্থায় আজ রবিবার যে দল ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে পরিণতমনস্কতা দেখাতে পারবে, জিতবে তারাই।

গুজরাত লায়ন্স

সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশদীপ নাথ, ইশান কিষণ, মনপ্রীত গনি, রবীন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, শিবিল কৌশিক, জেসন রয়, ধবল কুলকার্নি, প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল, বেসিল থাম্পি, নাথু সিং, তেজস বারোকা, শুভম আগরওয়াল, শেলি শৌর্য, অ্যান্ড্রু টাই, জেমস ফকনার

কিংস ইলেভেন পাঞ্জাব

গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মনন ভোহরা, শন মার্শ, আরমান জাফর, মার্টিন গাপটিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সন্দীপ শর্মা, অনুরীত সিং, মোহিত শর্মা, কেসি কারিয়াপ্পা, প্রদীপ সাহু, স্বপ্নীল সিং, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুণ অ্যারন, অক্সর প্যাটেল, মার্কাস স্টইনিস, গুরকীরত মান, রাহুল তেওয়াটিয়া, ডারেন স্যামি, ঋদ্ধিমান সাহা, নিখিল নায়েক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+