(প্রিভিউ) আইপিএল ২০১৭ : দিল্লির বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে মুম্বই!
টানা পাঁচটা ম্য়াচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে সেই জয়ের ধারা বজায় রাখতে চাইবে মুম্বই। উল্টোদিকে দিল্লিও তৈরি।
মুম্বই, ২১ এপ্রিল : টানা পাঁচটা ম্য়াচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে সেই জয়ের ধারা বজায় রাখতে চাইবে মুম্বই। উল্টোদিকে দিল্লিও নিজেদের শক্তশালী বোলিং প্রদর্শন নিয়ে তৈরি।
৬টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতে ১০ পয়েন্ট ইতিমধ্যেই পকেটে পুরেছে মুম্বই। সেখানে ৫ ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জিতে ৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান দখল করেছে দিল্লি। যদিও রানরেটের নিরিখে মুম্বইয়ের চেয়ে (+০.৬২৩) খানিকটা এগিয়ে রয়েছে দিল্লি (+১.১৫৭)।

কমলা টুপির অধিকারী নীতিশ রানার ধারাবাহিক ভাল পারফরম্যান্স খুশি মুম্বই কর্তৃপক্ষ। এই আইপিএল সিজনেই ইতিমধ্যে ২৫৫ রান করেছেন নীতিশ। যার মধ্যে পাঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ৬২ রানের অসামান্য একটি ইনিংসও রয়েছে।
তবে শুধু নীতিশই নয়, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, উইকেটকিপার পার্থিব পটেলের ব্যাটও ফর্মে রয়েছে।
মুম্বই মূলত বিপক্ষ দলের জন্য লক্ষ্যমাত্রা স্থাপন করে দেওয়ার চেয়ে রান তাড়া করতে পছন্দ করে। ফলে আগামীকাল ঘরের মাঠে খেলাতেও দিল্লির বিরুদ্ধে রান তাড়া করতে চাইবেন অধিনায়ক রোহিত। তবে বোলারদের নিয়ে বেশ চিন্তায় রয়েছে দল কর্তৃপক্ষ। মূলত, প্রত্যেক ম্যাচেই বিপক্ষের রান নিয়ন্ত্রণ করতে সমস্য়ায় পড়ছে মুম্বইয়ের বোলাররা। কিন্তু দিল্লির ক্ষেত্রে তাদের আসল শক্তি হলও তাদের বোলিং লাইনআপ।
কিন্তু দিল্লির চিন্তার বিষয় তাদের ব্যাটিং। বিলিংস এবং স্যামসনের শেষ ম্যাচের অসাফল্য দলকে ভাবাচ্ছে। মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে গেলে বড় রানের চ্যালেঞ্জ রাখতেই হবে দিল্লিকে। সেক্ষেত্রে ওপেনারদেরই শুরুটা দারুণ করতে হবে।
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, জস বাটলার, শ্রেয়স গোপাল, কৃষ্ণাপ্পা গৌতম, আসেলা গুনরত্নে, হরভজন সিং, মিচেল জনসন, কুলওয়ন্ত কেজরোলিয়া, সিদ্দেশ লাড, মিচেল ম্যাকক্লিনঘান, লাসিথ মলিঙ্গা, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল প্রাণ্ড্য, পার্থিব প্যাটেল (উইকেটকিপার), কিয়েরান পোলার্ড, নিকোলাস পুরান, দীপক পুনিয়া, নীতেশ রানা, অম্বতি রায়াদু, জিতেশ শর্মা, কর্ন শর্মা, লেন্ড সিমনস, টিম সাউদি, জগদীশ সুচিত, সৌরভ তিওয়াড়ি, আর বিনয় কুমার
দিল্লি ডেয়ারডেভিলস
জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, করুন নায়ার, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েটস, স্যাম বিলিংস।












Click it and Unblock the Notifications