(প্রিভিউ) IPL 10 : শক্তিশালী কেকেআরের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই গুজরাতের

এই আইপিএলের অন্যতম ধারাবাহিক দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে অস্তিত্বরক্ষার লড়াইয়ে নামছে গুজরাত লায়ন্স। আর কলকাতার ঘরের মাঠে গৌতম গম্ভীরের দলকে হারিয়ে ম্যাচ জেতা অত্যন্ত কঠিন কাজ।

কলকাতা, ২১ এপ্রিল : এই আইপিএলের অন্যতম ধারাবাহিক দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে অস্তিত্বরক্ষার লড়াইয়ে নামছে গুজরাত লায়ন্স। আর কলকাতার ঘরের মাঠে গৌতম গম্ভীরের দলকে হারিয়ে ম্যাচ জেতা অত্যন্ত কঠিন কাজ সন্দেহ নেই।

গতবার প্রথম বছর আইপিএল খেলা গুজরাত লায়ন্স গ্রুপ শীর্ষে থেকে শেষ চারে গিয়েছিল। তবে পরপর দুটি ম্যাচ কোয়ালিফায়ারে হেরে বিদায় নিতে হয় সুরেশ রায়নার দলকে। আর এবছর প্রথম পাঁচ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে গুজরাত।

(প্রিভিউ) কেকেআরের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই গুজরাতের

অন্যদিকে দু'বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারও অসাধারণ ফর্মে রয়েছে। পাঁচ ম্যাচে চারটি জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গৌতম গম্ভীরের দল।

প্রথম ম্যাচে গুজরাতের সঙ্গে খেলায় দশ উইকেটে ম্যাচ জিতেছে কেকেআর। আর এবার ঘরের মাঠে ইডেনে কেকেআর আরও শক্তিশালী হয়ে নামতে চলেছে।

গুজরাতের সমৃদ্ধ ব্যাটিং কিছুটা ক্লিক করলেও বোলিং একেবারেই দানা বাঁধেনি। তাছাড়া অধিনায়ক সুরেশ রায়না এবছর সেভাবে ফর্মে নেই। ডোয়েন স্মিথ, ব্রেন্ডন ম্যাককুলাম, দীনেশ কার্তিকরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। শেষ ম্য়াচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাককুলাম দারুণ খেললেও ২১৩ রান তাড়া করতে নেমে ২১ রানে গুজরাতকে হারতে হয়েছে।

ফলে সবমিলিয়ে লিগ তালিকায় শেষে দাঁড়িয়ে অত্যন্ত চাপে গুজরাত। কলকাতার সঙ্গে এই ম্যাচে হারা মানে শেষ চারের দৌড়ে কার্যত ছিটকে যাবে সুরেশ রায়নার দল।

অন্যদিকে কলকাতার হয়ে ব্যাটিংয়ে দারুণ ছন্দে রয়েছে গৌতম গম্ভীর, মনীশ পাণ্ডেরা। ইউসুফ পাঠান, রবীন উথাপ্পাও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এছাড়া বোলিংয়ে উমেশ যাদব, সুনীল নারিন, ক্রিস ওকসরা ভালো ফর্মে রয়েছেন। ফলে ব্যাটিং-বোলিং সব বিভাগেই কলকাতা এগিয়ে রয়েছে। এই অবস্থায় ঘরের মাঠে গুজরাতকে কীভাবে সামলায় গৌতম গম্ভীরের দল সেটাই এখন দেখার।

কলকাতা নাইট রাইডার্স

গৌতম গম্ভীর, ড্যারেন ব্র্যাভো, ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা, উমেশ যাদব

গুজরাত লায়ন্স

সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশদীপ নাথ, ইশান কিষণ, মনপ্রীত গনি, রবীন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, শিবিল কৌশিক, জেসন রয়, ধবল কুলকার্নি, প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল, বেসিল থাম্পি, নাথু সিং, তেজস বারোকা, শুভম আগরওয়াল, শেলি শৌর্য, অ্যান্ড্রু টাই, জেমস ফকনার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+