(প্রিভিউ) IPL 2017 : শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততে মরিয়া পাঞ্জাব

আইপিএলের ২২তম ম্যাচে এদিন ইন্দোরে মুখোমুখি খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বই এই মুহূর্তে লিগ তালিকা তিন নম্বরে রয়েছে। এদিকে পাঞ্জাব রয়েছে পঞ্চম স্থানে।

ইন্দোর, ২০ এপ্রিল : আইপিএলের ২২তম ম্যাচে এদিন ইন্দোরে মুখোমুখি খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বই এই মুহূর্তে লিগ তালিকা তিন নম্বরে রয়েছে। এদিকে পাঞ্জাব রয়েছে পঞ্চম স্থানে।

মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে। প্রথম ম্যাচে পুনে সুপারজায়ান্টসের কাছে হারার পরে পরপর চারটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে রোহিত শর্মার ছেলেরা।

(প্রিভিউ) IPL 2017 : মুম্বইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া পাঞ্জাব

এদিকে কিংস ইলেভেন পাঞ্জাব প্রথম দুটি ম্যাচে জয় দিয়ে অনবদ্য শুরু করলেও পরের তিনটি ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছে। গ্লেন ম্যাক্সওয়েলের দলের কাছে তাই চ্যালেঞ্জ জয়ের রাস্তায় দলকে ফেরানো।

মুম্বই পাঞ্জাব দুই দলেই বিস্ফোরক সব ব্যাটসম্যান রয়েছেন। তবে মুম্বইয়ের ক্ষেত্রে টপ অর্ডার এখনও ক্লিক করেনি। মিডল ও লোয়ার মিডল অর্ডারে নীতীশ রানা, কায়রন পোলার্ড, ক্রুনাল ও হার্দিক পাণ্ড্য অসাধারণ খেলে বারবার ম্যাচ বের করে দিচ্ছেন। তবে জেতার জন্য ওপেনিংয়ে রান পাওয়া জরুরি।

বোলিংয়ে মুম্বইয়ের হয়ে লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকক্লেনেঘন, জসপ্রীত বুমরাহ, হরভজন সিংরা দারুণ বল করছেন। ফলে বোলিং নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। মুম্বই অলরাউন্ড পারফরম্যান্স অনবদ্য।

পাঞ্জাবের ক্ষেত্রে বোলিং আহামরি কিছু না হলেও ব্যাটিং বেশ শক্তিশালী। হাশিম আমলা, গ্লেন ম্যাক্সওয়েল, ইয়ন মর্গ্যান, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহাকে নিয়ে তৈরি ব্যাটিং মুম্বই ইন্ডিয়ান্সকে চাপে রাখতে সন্দেহ নেই। এই অবস্থা মানসিকভাবে যে দল চাপ ধরে রাখতে পারবে, জয় পাবে তারাই।

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটকিপার), কায়রন পোলার্ড, টিম সাউদি, জোস বাটলার, অম্বাতি রায়াডু, মিচেল ম্যাকক্লেনেঘন, নীতীশ রানা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, হরভজন সিং, মিচেল জনসন, লেন্ডল সিমন্স, বিনয় কুমার, সৌরভ তিওয়ারি, করণ শর্মা, কৃষ্ণাপ্পা গৌতম, সিদ্ধেশ লাড়, নিকোলাস পুরান, শ্রেয়স গোপাল, জিতেশ শর্মা, দীপক পুনিয়া, জগদীশ সুচিত, কুলবন্ত খেজরোলিয়া

কিংস ইলেভেন পাঞ্জাব

গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মানান ভোহরা, শন মার্শ, আরমান জাফার, মার্টিন গাপ্তিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সন্দীপ শর্মা, অনুরীত সিং, মোহিত শর্মা, কেসি কারিয়াপ্পা, প্রদীপ সাহু, স্বপ্নীল সিং, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুণ অ্যারন, আক্সার প্যাটেল, মার্কাস স্টয়নিস, গুরকীরত মান, রাহুল তেওয়াটিয়া, ডারেন স্যামি, ঋদ্ধিমান সাহা, নিখিল নায়েক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+