(প্রিভিউ) RCB vs MI : ফিরছেন কোহলি, মুম্বই ম্যাচে জয়ের রাস্তায় ফেরার আশায় ব্যাঙ্গালোর

ফর্মে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই ম্যাচেই এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

বেঙ্গালুরু, ১৩ এপ্রিল : ফর্মে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ শুক্রবার ঘরের মাঠে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই ম্যাচেই এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলবেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ডান কাঁধে চোট লাগে কোহলির। তারপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। রিহ্যাবে কাটানোর পর মাসখানেক বাদে খেলার মাঠে ফিরছেন কোহলি। ফলে ব্যাঙ্গালোর মানসিকভাবে চাঙ্গা থাকবে।

RCB vs MI : মুম্বই ম্যাচে জয়ে ফেরার আশায় ব্যাঙ্গালোর

কোহলির অনুপস্থিতিতে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে ব্যাঙ্গালোর। দ্বিতীয় ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে ফের হেরে গিয়েছে। ফলে আরসিবি তিন ম্যাচে একটি জয় পেয়েছে অস্থায়ী অধিনায়ক শ্যেন ওয়াটসনের নেতৃত্বে। গতবছরে আইপিএলে একাই ৯৭৩ রা করেন বিরাট কোহলি। তবে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারতে হয়েছিল।

ব্যাঙ্গালোরের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। গেইল, কোহলি, ডিভিলিয়ার্সের পাশাপাশি কেদার যাদবের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। এছাড়া বোলিং বিভাগে বিলি স্ট্যানলেক, য়ুজভেন্দ্র চাহালের মতো স্পিনার রয়েছেন।

অন্যদিকে ব্যাটে-বলে অনবদ্য শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচ হারতে হলেও পরপর দুটি ম্যাচ জিতে ছন্দ ফিরে পেয়েছে রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে তরুণ নীতীশ রানা অসাধারণ ব্যাটিং করছেন। এছাড়া হার্দিক পাণ্ড্য ব্যাটে-বলে কামাল দেখাচ্ছেন।

শক্তিশালী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ, হরভজন সিংয়ের মতো অভিজ্ঞ বোলার রয়েছেন যারা বিপক্ষ ব্যাটিংকে আটকে দিতে তৈরি। ফলে এই ম্যাচে কে দাপট দেখায় সেটাই এখন দেখার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি (অধিনায়ক), শ্যেন ওয়াটসন, ক্রিস গেইল, মনদীপ সিং, কেদার যাদব (উইকেটকিপার), ট্রাভিস হেড, শচীন বেবী, স্টুয়ার্ট বিনি, তাইমল মিলস, শ্রীনাথ অরবিন্দ, অনিকেত চৌধুরী, য়ুজভেন্দ্র চাহাল, পবন নেগি, হর্শল প্যাটেল, অ্যাডাম মিলনে, ইকবাল আবদুল্লা, স্যামুয়েল বদ্রি, আবেশ খান, তাবরাইজ শামসি, প্রবীণ দুবে, বিলি স্ট্যানলেক

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটকিপার), কায়রন পোলার্ড, টিম সাউদি, জোস বাটলার, অম্বাতি রায়াডু, মিচেল ম্যাকক্লেনেঘন, নীতীশ রানা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, হরভজন সিং, মিচেল জনসন, লেন্ডল সিমন্স, বিনয় কুমার, সৌরভ তিওয়ারি, করণ শর্মা, কৃষ্ণাপ্পা গৌতম, সিদ্ধেশ লাড়, নিকোলাস পুরান, শ্রেয়স গোপাল, জিতেশ শর্মা, দীপক পুনিয়া, জগদীশ সুচিত, কুলবন্ত খেজরোলিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+