(প্রিভিউ) ফর্মের তুঙ্গে থাকা পাঞ্জাবের বিরুদ্ধে ইডেনে জেতার লক্ষ্যে নামছে কেকেআর
দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার ঘরের মাঠে ইডেনে মুখোমুখি হতে চলেছে এবছর আইপিএলে দারুণ ফর্মে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। এবছর আইপিএলে এই প্রথম খেলা হবে ইডেনে।
কলকাতা, ১২ এপ্রিল : দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার ঘরের মাঠে ইডেনে মুখোমুখি হতে চলেছে এবছর আইপিএলে দারুণ ফর্মে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। এবছর আইপিএলে এই প্রথম খেলা হবে ইডেনে। ফলে এই ম্যাচ ঘিরে উত্তেজনা রয়েছে যথেষ্ট।
IPL এর ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়দের তালিকা
IPL এর দশটি অবিশ্বাস্য রেকর্ড যা কেউ এখনও ভাঙতে পারেনি
আইপিএলে কলকাতা বরাবর পাঞ্জাবকে টেক্কা দিয়ে এসেছে। মোট ১৯টি ম্যাচ খেলা হয়েছে দুটি দলের মধ্যে। সেখানে কলকাতা ১৩-৬ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে এই ম্যাচে পরিস্থিতি খানিকটা ভিন্ন। দারুণ ফর্মে রয়েছে পাঞ্জাব। প্রথম দুটি ম্যাচ জিতে রয়েছে। এদিকে কলকাতা একটি ম্যাচ জিতে একটিতে হেরেছে।

শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে যেভাবে চাপ সামলে না উঠতে পেরে জেতা ম্যাচ হারতে হয়েছে তাতে কেকেআরের মনোবল কিছুটা তলানিতে রয়েছে তা বলাই বাহুল্য। তাছাড়া ক্রিস লিন হয়ত পুরো মরশুমের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। এটা যেন আরও বড় ধাক্কা দিয়ে গিয়েছে কেকেআরকে।
মুম্বই ম্যাচে পুরনো জায়গায় ফের চোট পেয়েছেন লিন। তবে কেকেআরের জন্য সুখবর চোট সারিয়ে দলে ফিরছেন উমেশ যাদব। যে ফর্মে উমেশ রয়েছেন তাতে কিছুটা স্বস্তি পেতে পারেন গৌতম গম্ভীর।
এছাড়া বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসানও সম্ভবত দলে ফিরছেন। ইডেনের স্পিন সহায়ক পিচে ট্রেন্ট বোল্ট অথবা ক্রিস ওকসের জায়গায় খেলবেন তিনি। এদিকে লিনের অনুপস্থিতিতে ফের ওপেনিংয়ে গম্ভীরের সঙ্গে যোগ দেবেন রবীন উথাপ্পা।
মনীশ পাণ্ডের ফর্ম নিয়ে স্বস্তিতে থাকলেও পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম চিন্তায় রেখেছে কেকেআরকে। দুটি ম্যাচেই চল্লিশের বেশি রান করেছেন ম্যাক্সওয়েল এবং তা করেছেন ঝড়ের গতিতে নট আউট থেকে। এছাড়া ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলারদের নিয়ে গড়া ব্যাটিংও যথেষ্ট চিন্তার কারণ হতে পারে কেকেআর এর জন্য।
কলকাতা নাইট রাইডার্স
গৌতম গম্ভীর, ড্যারেন ব্র্যাভো, ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা, উমেশ যাদব
কিংস ইলেভেন পাঞ্জাব
গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, মনন ভোহরা, হাশিম আমলা, শন মার্শ, আরমান জাফর, মার্টিন গাপটিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সন্দীপ শর্মা, অনুরীত সিং, মোহিত শর্মা, কেসি কারিয়াপ্পা, প্রদীপ সাহু, স্বপ্নীল সিং, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুণ অ্যারন, অক্সর প্যাটেল, মার্কাস স্টইনিস, গুরকীরত মান, রাহুল তেওয়াটিয়া, ড্যারেন স্যামি, ঋদ্ধিমান সাহা, নিখিল নায়েক, ইশান্ত শর্মা












Click it and Unblock the Notifications