(প্রিভিউ) IPL 2017 : মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, টক্কর হবে জোরদার

লকাতা নাইট রাইডার্সকে শেষ ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর মুম্বই ইন্ডিয়ান্স এবার মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের।

মুম্বই, ১১ এপ্রিল : কলকাতা নাইট রাইডার্সকে শেষ ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর মুম্বই ইন্ডিয়ান্স এবার মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের। ১২ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে মুম্বই বনাম কলকাতার লড়াই।

এদিনের ম্যাচে লড়াইটা মূলত যেনে তরুণ খেলোয়াড়দের মধ্যে। একদিকে মুম্বইয়ে যেমন হার্দিক পাণ্ড্য, নীতিশ রানার মতো খেলোয়াড়রা তেমনই আবার অন্যদিকে হায়দ্রাবাদ দলে অফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের মতো খেলোয়াড়রা রয়েছে।

(প্রিভিউ) IPL 2017 : মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, টক্কর হবে জোরদার

কলকাতার বিরুদ্ধে রানার অর্ধশতক এবং হার্দিক পাণ্ড্যর অনবদ্য ব্যাটিং প্রদর্শন সবাইকে মুগ্ধ তো করেইছে পাশাপাশি কলকাতার বিরুদ্ধে ম্যাচও বের করে এনেছে।

বল হাতে ভেল্কি দেখিয়েছেন ক্রুণাল পাণ্ড্যও। হার্দিকের দাদা ক্রুণালও হার্দিকের সঙ্গে একই দলে খেলছেন। কলকাতার বিরুদ্ধে দারুণ বোলিং পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধও করেছেন তিনি। ৩ উইকেট নিয়েছিলেন ক্রুণাল।

তবে হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ম্যাচটা মুম্বইয়ের এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন ম্যাচ হতে চলেছে। আর তাই দলে একটি পরিবর্তনের কথা ভাবছে ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লিনঘানের জায়গায় টিম সাউদিকে আনতে পারে মুম্বই।

অন্যদিকে হায়দ্রাবাদ দলে রয়েছেন যুবরাজ সিং। যুবি চলতি সিজনে ফর্মে রয়েছেন। যদিও গুজরাত লায়ন্সের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি যুবরাজ। কারণ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মোইসিস হেনরিকই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। ডেভিড ওয়ার্নের ফর্মে ফিরে আসা মুম্বইকে অবশ্যই ভাবাচ্ছে।

স্কোয়াড

সানরাইজার্স হায়দ্রাবাদ :

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, অকলব্য দ্বিবেদী, মোয়েসিস হেনরিক, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যূ মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রান, প্রবীন তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং

মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, জস বাটলার, শ্রেয়স গোপাল, কৃষ্ণাপ্পা গৌতম, আসেলা গুনরত্নে, হরভজন সিং, মিচেল জনসন, কুলওয়ন্ত কেজরোলিয়া, সিদ্দেশ লাড, মিচেল ম্যাকক্লিনঘান, লাসিথ মলিঙ্গা, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল প্রাণ্ড্য, পার্থিব প্যাটেল (উইকেটকিপার), কিয়েরান পোলার্ড, নিকোলাস পুরান, দীপক পুনিয়া, নীতেশ রানা, অম্বতি রায়াদু, জিতেশ শর্মা, কর্ন শর্মা, লেন্ড সিমনস, টিম সাউদি, জগদীশ সুচিত, সৌরভ তিওয়াড়ি, আর বিনয় কুমার

দুই দলের পরবর্তী ম্যাচ

  • মুম্বইয়ের পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল বেঙ্গালুরুতে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, বিকেল ৪ টেয়
  • হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচ ১৫ এপ্রিল কলকাতায়, কলকাতার বিরুদ্ধে বিকেল ৪ টেয়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+