(প্রিভিউ) IPL 2017 : ফর্ম ধরে রেখে দ্বিতীয় জয় পেতে মরিয়া পাঞ্জাব ও ব্যাঙ্গালোর দুই শিবিরই

আত্মবিশ্বাসী পাঞ্জাব আজ নামছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। প্রথম ম্যাচে হায়দ্রাবাদের কাছে ৩৫ রানে হারার পরে চোট জর্জরিত ব্যাঙ্গালোর দ্বিতীয় ম্যাচে দিল্লিকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

ইন্দোর, ১০ এপ্রিল : এবারের আইপিএলে প্রথম ম্যাচ জিতে ভালো শুরু করেছে গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলেভেন পাঞ্জাব। স্টিভ স্মিথের পুনে রাইজিং সুপারজায়ান্টসকে হারিয়ে প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বীরেন্দ্র সহবাগের ছেলেরা। সহবাগ এবছর পাঞ্জাব দলের মেন্টর। সকলকে মন খুলে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ তিনি দিয়েছেন বলে জানা গিয়েছে।

IPL এর দশটি অবিশ্বাস্য রেকর্ড যা কেউ এখনও ভাঙতে পারেনি

IPL 2017 : সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড এই খেলোয়াড়দের

এই অবস্থায় আত্মবিশ্বাসী পাঞ্জাব আজ নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। প্রথম ম্যাচে হায়দ্রাবাদের কাছে ৩৫ রানে হারার পরে চোট জর্জরিত ব্যাঙ্গালোর দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

IPL : দ্বিতীয় জয় পেতে মরিয়া পাঞ্জাব ও ব্যাঙ্গালোর দুই শিবিরই

পাঞ্জাব প্রথম ম্যাচে অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলের ২৯ বলে ৪৪ রানের সৌজন্যে ৬ উইকেটে জয় পেয়েছে। শুরুতে হাসিম আমলা ও মিডল অর্ডারে ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলার ও গ্লেন ম্যাক্সওয়েলে নিজে ভরসার পাত্র। বোলিং বিভাগে বিপুল শাহ, মোহিত শর্মারা প্রথম ম্যাচে নজর কেড়েছে। এছাড়া বিদেশি মার্কাস স্টইনিস ও তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা টি নটরাজনও অসাধারণ বোলিং করেছেন গত ম্যাচে।

এদিকে বেঙ্গালুরু ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে ১৫ রানে দিল্লিকে হারিয়েছে। বোলাররাই ম্যাচ জিতিয়েছে। তবে ব্যাটিং ইউনিট জ্বলে উঠতে না পারলে তা আরসিবিকে ভোগাবে। কারণ বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো খেলোয়াড়রা চোটের কারণে দলে নেই। ক্রিস গেইল এখনও ছন্দ খুঁজে পাননি। অধিনায়কের দায়িত্ব সামলানো শ্যেন ওয়াটসনও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। এই অবস্থায় যে দল মাঠে নিজেকে বেশি মেলে ধরতে পারবে, ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারবে, জয়ী হবে তাঁরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+