(প্রিভিউ) ৫০০তম টেস্ট : কিউয়িদের বিরুদ্ধে কানপুরে সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত

কানপুর, ২১ সেপ্টেম্বর : বৃহস্পতিবার কানপুরে ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারত ৫০০তম টেস্ট খেলতে নামবে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ দিয়েই ঘরের মাঠে পরপর মোট ১৩টি টেস্ট খেলার যাত্রাও শুরু করবে বিরাট কোহলির ভারত।

এই ম্যাচটি ঘিরে আলাদা আগ্রহ যেমন তৈরি হয়েছে, তেমনই এটি একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে চলেছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। এই কৃতিত্বে পৌঁছতে ভারতের সময় লাগল মোট ৮০ বছরের বেশি।

কিউয়িদের বিরুদ্ধে কানপুরে সিরিজের প্রথম টেস্টে নামছে ভারত

১৯৩২ সালে ব্রিটিশ ভারতে প্রথমবার টেস্ট খেলা হয়। পরে ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে নিজেদের পরাক্রম তৈরি করতে শুরু করে ভারতীয় দল। একেবারে প্রথম থেকেই পেস বোলিং নয়, স্পিন আক্রমণই ভারতের শক্তি হয়ে উঠেছে। ঘূর্ণি পিচে একেরপর এক প্রতিপক্ষকে ঘায়েল করেছে ভারত। এই সিরিজেও কিউয়িদের বিরুদ্ধে স্পিনই যে ভারতের ভরসা হতে চলেছে তা ধরে নেওয়াই যায়।

তিন টেস্টের এই সিরিজে বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ভারতের সামনে। কারণ এই সময়ে দেশে বর্ষার মরসুম চলছে। কানপুর টেস্টের সময়ও টানা ৬দিন বৃষ্টির ভ্রুকূটি রয়েছে। সেইসমস্ত বাধা সামলে টেস্টে ভালো ফল ধরে রাখা অবশ্যই চ্যালেঞ্জ কোহলিদের কাছে।

কানপুরের গ্রিন পার্ক সাধারণভাবে স্পিনারদের স্বর্গ বলেই পরিচিত। এই টেস্টেও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। ফলে রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্রকে নিয়েই স্পিন আক্রমণ সাজাতে পারেন কোহলি।

এই সিরিজের আগে কিউয়িরা খুব বেশি প্রস্তুতির সুযোগ পায়নি। মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের ম্যাচে নিউ জিল্যান্ডের বোলাররা প্রচুর রান দিয়েছে। এছাড়া লিউক রঞ্চি ছাড়া ব্যাটসম্যানরাও সেভাবে সাড়া ফেলতে পারেননি। এই অবস্থায় ভারতের বিরুদ্ধে লড়া অবশ্যই কঠিন হবে কেন উইলিয়ামসনের ছেলেদের পক্ষে।

এর পাশাপাশি আর একটি রেকর্ড কিউয়িদের বিপক্ষে রয়েছে। তা হল, ১৯৯৮ সাল থেকে গত ১৪টি টেস্টে ভারতের বিরুদ্ধে এদেশে এসে একটিও টেস্ট নিউ জিল্যান্ড জিততে পারেননি। এদিকে দেশের মাঠে গত ১০টি টেস্টের মধ্যে ৯টি জিতেছে ভারত। একটিমাত্র টেস্ট ড্র হয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বৃষ্টির কারণে।

ভারতের ওপেনিংয়ে মুরলী বিজয়ের সঙ্গে কে নামবেন তা নিয়ে এখনও জল্পনা অব্যাহত। শিখর ধাওয়ানের ফর্ম ততটা ভালো নেই। এদিকে কেএল রাহুল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে ও একটি টি২০তে শতরান করে বসে রয়েছেন। ফলে বিজয়ের সঙ্গে রাহুলকে ওপেন করতে দেখলে অবাক হওয়ার কিছু নেই।

এছাড়া মিডল অর্ডারে চেতেশ্বর পূজারা নাকি রোহিত শর্মা কে এগিয়ে রয়েছেন সেই সিদ্ধান্তও কোহলিকেই নিতে হবে। দলীপ ট্রফি ফাইনালে ইন্ডিয়া ব্লুয়ের হয়ে পূজারার অপরাজিত ২৫৬ তাঁকে ফের চর্চায় ফিরিয়ে এনেছে। এছাড়া রোহিতকে ফের সুযোগ দিতে নির্বাচকেরা অধিনায়কের কথায় দলে রেখেছেন। ফলে সবমিলিয়ে সেরা দল নিয়েই বৃহস্পতিবার মাঠে নামতে চলেছেন অধিনায়ক বিরাট কোহলি।

ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরলী বিজয়, কেএল রাহুল, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, রবিচন্দ্রণ অশ্বিন, উমেশ যাদব

নিউ জিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডাগ ব্রেসওয়েল, মার্ক ক্রেগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাটহ্যাম, জেমস নিশম, হেনরি নিকোলস, লিউক রঞ্চি, মিচেল স্য়ান্টনার, ইশ সোধি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াল্টিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+