(প্রিভিউ) পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ভারত, তবে সতর্ক থাকতে হবে কোহলিদের

বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ও অন্যদিকে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান দল মুখোমুখি সমরে নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে।

এজবাস্টনে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি সমরে নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। এই ম্যাচ দিয়েই এই টুর্নামেন্টে অভিযান শুরু করছে দুই প্রতিবেশী দেশ। একদিকে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ও অন্যদিকে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান দল।

পাকিস্তানের এই মুহূর্তে দলের যা শক্তি তাতে কোনও দিক থেকেই ভারতের সঙ্গে ধারে-ভারে পাল্লা দেওয়ার মতো নয়। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে পাকিস্তান অনেকটা এগিয়ে। তুলনামূলকভাবে পাকিস্তানের বোলিং কিছুটা লড়াই করার মতো।

(প্রিভিউ) পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ভারত, তবে সতর্ক থাকতে হবে কোহলিদের

মহম্মদ আমির যেমন রয়েছেন, তেমনই রয়েছেন ওয়াহাব রিয়াজ ও তরুণ হাসান আলির মতো বোলার। ইংল্যান্ডের উইকেটে এরা ভারতের ব্যাটিংকে ভালো সমস্যায় ফেলতে পারেন। পাটা ব্যাটিং উইকেট হলে ভারতের সমস্যা বিশেষ হবে না, তবে আকাশ মেঘলা থাকলে পাক বোলাররা তার ফায়দা তুলতে পারেন।

পাক ব্যাটিং নিয়ে আলাদা করে এখন বলার মতো কেউ নেই। ব্যাটিং অত্যন্ত দুর্বল। অন্তত বিশ্বের প্রথম সারির বাকী দলগুলির তুলনায় তো বটেই। আহমেদ শেহজাদ, আজহার আলি, বাবর আজমরা রয়েছে। এছাড়া অধিনায়ক তথা উইকেটকিপার সরফরাজ খানও আছেন। তবে এই দলে সবচেয়ে অভিজ্ঞ ও সবচেয়ে বড় ব্যাটসম্যানের নাম শোয়েব মালিক।

একমাত্র মালিকের ভারতের সঙ্গে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যা এই পাকিস্তান দলে আর কারও নেই। এছাড়া চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে শতরানও করেছেন শোয়েব মালিক। তিনি ব্যাটিংয়ে পাকিস্তানের বড় ভরসা।

ভারতের কথা বলতে গেলে ব্যাটিংয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং খেললে তিনি, এরা সকলেই ম্যাচ উইনার। এবং আগে পাকিস্তানের বিরুদ্ধে ভালোই খেলেছেন। বোলিংয়ে বহুদিন পর পাকিস্তানের চেয়ে ভারতের পেস আক্রমণ এগিয়ে রয়েছে।

উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহর মধ্যে যে তিনজনই খেলুক না কেন কোনও আলাদা পার্থক্য চোখে পড়বে না। এছাড়া একমাত্র স্পিনার হিসাবে রবিচন্দ্রণ অশ্বিন দলে জায়গা পেতে পারেন। এবং অলরাউন্ডারের জায়গায় খেলবেন হার্দিক পাণ্ড্য।

তবে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড দেখলে দেখা যাবে মোট ১৭টি ম্যাচ আজ পর্যন্ত ভারত-পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে। এর মধ্যে ভারত ৫১টি ও পাকিস্তান ৭২টি ম্যাচ জিতেছে। তবে বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতের রেকর্ড দুর্দান্ত।

এখনও পর্যন্ত বিশ্বকাপে দুই দল ৬টি ম্যাচ খেলেছে এবং প্রতিটিই ভারত জিতেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এককদম এগিয়ে রয়েছে। মোট ৩টি ম্যাচের মধ্যে পাকিস্তান ২টি ও ভারত ১টিতে জিতেছে। ফলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তান কোনওরকম প্রতিরোধ গড়তে পারে কিনা এখন সেটাই দেখার।

ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, যুবরাজ সিং, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মহম্মদ শামি, অজিঙ্ক রাহানে, দীনেশ কার্তিক, রবিচন্দ্রণ অশ্বিন

পাকিস্তান দল

সরফরাজ খান (অধিনায়ক ও উইকেটকিপার), আহমেদ শাহজাদ, আজহার আলি, বাবর আজম, ফাহিম আশরফ, ফকর জামান, হরিস সোহেল, হাসান আলি, আমাদ ওয়াসিম, জুনেইদ খান, মহম্মদ আমির, মহম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+