এশিয়া কাপ ম্যাচ প্রিভিউ : পাঠানকোট হামলার পরে প্রথমবার মুখোমুখি ভারত-পাক
মীরপুর, ২৬ ফেব্রুয়ারি : বিশ্ব ক্রিকেটের প্রবল প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ ভারত-পাকিস্তান সম্মুখ সমরে এশিয়া কাপের ম্যাচে। আর এই ম্যাচটি ঘিরেই প্রবল আগ্রহ তৈরি হয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমী মহলে।
ভারত-পাকিস্তান যখনই ক্রিকেট মাঠে পরস্পরের বিরুদ্ধে নামে তখনই উত্তেজক কিছু ঘটে। এবারও তেমন কিছুরই আশায় রয়েছেন ক্রিকেটুপ্রেমীরা।

এবারের ভারত-পাকিস্তান ম্যাচের অন্য গুরুত্ব রয়েছে। প্রথমত, ইতিমধ্যেই পাঠাকোটে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটে গিয়েছে। এর প্রেক্ষিতে ফের একবার দু'দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।
এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতে টি২০ বিশ্বকাপে খেলার ছাড়পত্র দিলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাক সরকার। ফলে রাজনীতির আঁচ এসে পড়েছে ক্রিকেটের আঙিনাতেও।
ভারতীয় টিমের যা ধার-ভার তাতে এই পাকিস্তান টিমকে হারানো কোনও ব্যাপারই নয়। কিন্তু যেহেতু দুদেশের সম্পর্ক অন্যরকম ধাঁচে গড়ে উঠেছে, তাতে পাকিস্তান দলকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না।
নির্বাসনের খাঁড়া কাটিয়ে পাক দলে ফিরেছেন পেসার মহম্মদ আমির। ফলে পাকিস্তানের শক্তি কিছুটা বেড়েছে তাতে সন্দেহ নেই। যদিও এই ম্যাচকে অন্য ম্যাচের মতো করেই দেখেন বলে জানিয়েছেন। কিন্তু তাতেও উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।
ভারত পরপর টানা সাতটি টি২০ ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে। ফলে মহেন্দ্র সিং ধোনিদের আত্মবিশ্বাস আকাশচুম্বী। অন্যদিকে পাকিস্তানি খেলোয়াড়েরাও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে এসেছেন। ফলে দু'পক্ষই তৈরি একে অপরকে কঠিন লড়াই ছুঁড়ে দেওয়ার জন্য।












Click it and Unblock the Notifications