রাঁচিতে জিতে সিরিজ শেষ করতে চাইছেন ধোনিরা, প্রত্যাঘাতের আশায় কিউয়িরা

মোহালিতে রান তাড়া করে জিতে সিরিজ ২-১ করে ফেলেছে মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। এই অবস্থায় রাঁচিতে চতুর্থ ওয়ান ডে খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতেই সিরিজে সমতা ফেরাতে চাইছেন ধোনি-বিরাট কোহলিরা।

রাঁচি, ২৫ অক্টোবর : মোহালিতে রান তাড়া করে জিতে সিরিজ ২-১ করে ফেলেছে মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। এই অবস্থায় রাঁচিতে চতুর্থ ওয়ান ডে খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতেই সিরিজে সমতা ফেরাতে চাইছেন ধোনি-বিরাট কোহলিরা।

মোহালি ম্যাচে নিজেকে ব্যাটিং অর্ডারে ৪ নম্বরে তুলে এনে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে অনবদ্য ইনিংস খেলেছেন ধোনি। তাঁর ৮০ রানের ইনিংস ও বিরাটের ১৫৪ রানের অপরাজিত শতরানে ভর করে মোহালি ম্যাচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া।

তৃতীয় ওয়ান ডে : রাঁচিতে জিতে সিরিজ শেষ করতে চাইছেন ধোনিরা

এই ম্যাচেই একদিনের ক্রিকেটে ব্যক্তিগত ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ধোনি। এবং এই রান তিনি করেছেন ৫০-এর বেশি গড় রেখে যা আজ পর্যন্ত কোনও ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে করে দেখাননি।

রাঁচির মাঠে শেষবার নামবেন ধোনি

নিজের কেরিয়ারের শেষ প্রান্তে এসে গিয়েছেন ধোনি। নিজেই সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে নিজেকে বাঁচাতেই উপরের দিকে আসছেন তিনি। কারণ ইনিংসের শেষের দিকে দৌড়তে গেলে যে ধকল শরীরের উপর দিয়ে যায় তা নেওয়ার মতো জায়গায় তিনি নেই। এই অবস্থায় সম্ভবত শেষবারের মতো তিনি নিজের রাজ্যে রাঁচি স্টেডিয়ামে খেলতে নামবেন।

রাঁচিতে ভারতের অনবদ্য রেকর্ড

ঝাড়খণ্ড রাজ্য সংস্থার ক্রিকেট স্টেডিয়ামে খেলা তিনটি একদিনের ম্যাচ ও ১টি টি২০ ম্যাচে ভারতের রেকর্ড অনবদ্য। এখানে এখনও কোনও ম্যাচ হারেনি ভারত। একটি একদিনের ম্যাচ শুধু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। বিরাট কোহলি এখানে দুটি একদিনের ম্যাচে ৭৭ ও ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এই অবস্থায় রাঁচিতেও তাঁর ব্যাট ঝলসে উঠবে, এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের।

এই সিরিজে ভারতের বোলিং বিভাগের সেরা তিন অস্ত্র রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেদার যাদব, হার্দিক পাণ্ড্যরা যা বোলিং করছেন তাতে খুশির হাওয়া ভারতীয় শিবিরে।

তবে ওপেনিংয়ে রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের ব্যর্থ হওয়াটা কিছুটা চিন্তায় রেখেছে ধোনিকে। তিনটি একদিনের ম্যাচে ওপেনিংয়ে ৪৯, ২১ ও ১৩ রানের পার্টনারশিপ করেছেন। ফলে এই ম্যাচে রাহানে ও রোহিত কি করেন সেটা দেখতেই অনেকে আগ্রহী।

সিরিজে টিঁকে থাকতে গেলে রাঁচি ম্যাচে জিততেই হবে নিউ জিল্যান্ডকে। টেস্ট সিরিজে যতটা বিধ্বস্ত অবস্থা ছিল কেন উইলিয়ামসদের ততটা খারাপ লাগছে না ওয়ান ডে-তে। ফলে কিউয়িরা মরিয়া কামড় দেবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

ভারতীয় দল

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, মনীশ পাণ্ডে, কেদার যাদব, অক্সর প্যাটেল, হার্দিক পাণ্ড্য, অমিত মিশ্র, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, জয়ন্ত যাদব, ধবল কুলকার্নি ও মনদীপ সিং

নিউ জিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, টম ল্যাথম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, লিউক রঞ্চি (উইকেটকিপার), জেমস নিশম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, অ্যান্টন দেবকিচ, বিজে ওয়াটলিং, ডাগ ব্রেসওয়েল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+