(প্রিভিউ) রাঁচিতে তৃতীয় টেস্ট : সিরিজে লিড পেতে মরিয়া ভারত-অস্ট্রেলিয়া দুই শিবির

মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া দল। চার টেস্টের সিরিজে প্রথম দুটি টেস্টের একটিতে অস্ট্রেলিয়া ও পরের টেস্টে ভারত রুদ্ধশ্বাস জয় তুলে এনেছে।

রাঁচি, ১৫ মার্চ : পুনে ও বেঙ্গালুরুর পরে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া দল। চার টেস্টের সিরিজে প্রথম দুটি টেস্টের একটিতে অস্ট্রেলিয়া ও পরের টেস্টে ভারত রুদ্ধশ্বাস জয় তুলে এনেছে। আপাতত সিরিজ ১-১ ড্র।

এই অবস্থায় তৃতীয় টেস্টে জিতে সিরিজে এগিয়ে যেতে চাইছে দুই দলই। দ্বিতীয় টেস্টে ডিআরএস নিয়ে দুই দলের মধ্যে চাপা বাদানুবাদের পরে আপাতত রাঁচি টেস্টেই মনসংযোগ করতে চাইছে দুই শিবির।

(প্রিভিউ) রাঁচিতে তৃতীয় টেস্ট : সিরিজে লিড পেতে মরিয়া ভারত-অস্ট্রেলিয়া দুই শিবির

ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থা এই প্রথমবার টেস্ট ম্যাচের আয়োজন করতে চলেছে। সেদিক থেকে দেখলে ম্যাচ ঘিরে উৎসাহ প্রচুর। এই ম্যাচের ফলাফলের উপরে সিরিজ জেতা অনেকটাই নির্ভর করবে।

রাঁচির পিচ স্পিনারদের সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। তবে এই ম্যাচে ভারতীয় ব্যাটিং কেমন খেলে তার উপরে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। টসে জিতে প্রথমে ব্যাট করে বড় ইনিংস খেলা মানেই অনেকটা এগিয়ে থাকা। নাহলে চতুর্থ ইনিংসে ব্যাট করা বড় ঝুঁকির ব্যাপার হয়ে যাবে।

এখনও ভারতের টপ অর্ডারের কোনও ব্যাটসম্যান এই সিরিজে শতরান করেননি। একমাত্র কেএল রাহুল তিনটি অর্ধশতরান করেছেন। আর অধিনায়ক কোহলি এখনও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। চার ইনিংসে করেছেন মাত্র ৪০ রান। ফলে এই টেস্টে কোহলি কেমন খেলেন তার উপরে অনেককিছু নির্ভর করবে।

ওপেনিংয়ে চোট সারিয়ে এই ম্যাচে ফিরছেন মুরলী বিজয়। বাদ যাচ্ছেন অভিনব মুকুন্দ। এদিকে অস্ট্রেলিয়া দলে পরপর দুঃসংবাদ। প্রথমে মিচেল স্টার্কের পরে কাঁধের চোটের কারণে দল থেকে বাদ গিয়েছেন মিচেল মার্শও। স্টার্কের জায়গায় দলে এসেছেন প্যাট কামিন্স। ২০১১ সালে টেস্ট অভিষেকের পরে দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন তিনি।

ভারতের দুই স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার পাশাপাশি উমেশ যাদব ও ইশান্ত শর্মা বল হাতে দারুণ খেলেছেন। সেই চাপ বজায় রেখে যেতে পারলে ও কোহলিরা ফর্মে ফিরলে এই টেস্টেই এগিয়ে যেতে পারে ভারত। তবে টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, করুণ নায়ার, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ

অস্ট্রেলিয়া দল

স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), জোস হ্যাজেলউড, উসমান খোয়াজা, নাথন লিয়ঁন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিফেন ও'কীফ, ম্যাথিউ রেনশ, মার্কাস স্টোইনিস, মিচেল সোয়েপসন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+