বৃহস্পতিবার পুনেয় শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট মহারণ : তৈরি দুটি দলই

পরপর ১৯টি ম্যাচে অপরাজিত থেকে ঘরের মাঠে পুনেয় চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিরাট কোহলির ভারত।

পুনে, ২২ ফেব্রুয়ারি : পরপর ১৯টি ম্যাচে অপরাজিত থেকে ঘরের মাঠে পুনেয় চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিরাট কোহলির ভারত। চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে শুধু আটকে রাখাই নয়, অপরাজিত থেকে জেতাই এখন মূল লক্ষ্য ভারতের।

স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির ভারত পরপর টেস্ট সিরিজ জিতেছে। নিউ জিল্যান্ডকে ৩-০, ইংল্যান্ড ৪-০ ও বাংলাদেশকে ১-০তে হারিয়ে দিয়েছে ভারত।

বৃহস্পতিবার পুনেয় শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট মহারণ : তৈরি দুটি দলই

এই সিরিজ জিতে পরপর সাতটি সিরিজ জেতার রেকর্ড করতে মরিয়া কোহলি ব্রিগেড। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে অভিযান শুরু করেছে কোহলির দল। সেই অপরাজিত থাকার রেকর্ড এখনও অক্ষত রয়েছে। ব্যাট হাতে ও অধিনায়কত্বের মাধ্যমে অসাধারণ অবদান রেখেছেন কোহলি।

গত ১৩ টেস্টে ৮০ ব্যাটিং গড়ে ১৪৫৭ রান করেছেন কোহলি। যার মধ্যে ৪টি দ্বিশতরান রয়েছে। ফলে টিম ইন্ডিয়াকে থামাতে গেলে আগে বিরাট কোহলি নামক অস্ত্রকে ভোঁতা করতে হবে স্মিথবাহিনীকে।

এর পাশাপাশি বোলিং বিভাগে স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন ও জাদেজা জুটিকে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে। এই দুই স্পিনার আইসিসি ক্রমতালিকায় এক ও দুই নম্বরে রয়েছেন। অশ্বিন শেষ ১৩ ম্যাচে ৭৮টি উইকেট নিয়েছেন। এদিকে জাদেজা ১০ টেস্টে ৪৯টি উইকেট নিয়েছেন।

এদিকে ভারতের ব্যাটসম্যানরাও দারুণ ফর্মে রয়েছেন। কোহলির পাশাপাশি মুরলী বিজয়, চেতেশ্বর পূজারার মতো ব্যাটসম্যানরা দলে ব্যাটিংয়ের ভারসাম্য বজায় রেখেছেন। এছাড়া টেল এন্ডারদের নিয়ে ঋদ্ধিমানের ব্যাটিং ও অশ্বিনের ব্যাট হাতে লড়াইও ফেলে দেওয়ার মতো নয়। তাই ঘরের মাঠে ভারতকে হারানো বেশ কঠিন কাজ অস্ট্রেলিয়ার কাছে।

২০১২-১৩ সালের পর থেকে ঘরের মাঠে কোনও টেস্ট হারেনি ভারত। শেষ টেস্ট হেরেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এই সময়ের মধ্যে ২০টি টেস্ট খেলে (একটি বিদেশে) ১৭টি জয় ও তিনটি ড্র করেছে টিম কোহলি। এদিকে অস্ট্রেলিয়াও ২০০৪-০৫ সালের পর থেকে ভারতে টেস্ট সিরিজ জেতেনি। সেবছর অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

আগের তিনটি সিরিজে ২-০ করে ২ বার ও একবার ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরেছে। ২০০৪-০৫ সালে সিরিজ জেতার আগে ১৯৬৯-৭০ সালে ভারত সফরে এসে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে বোঝাই যাচ্ছে, ভারত সফরে এসেই বারবার আটকে যেতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

পুনের উইকেটে প্রথম টেস্টে দুই পেসার ও তিন স্পিনারের ছকে নামতে পারে ভারত। সেক্ষেত্রে স্পিনের দায়িত্ব থাকবে রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদবের হাতে। এছাড়া চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের সামনেও সুযোগ এসে যেতে পারে দলে ঢোকার। অস্ট্রেলিয়াকে থামাতে গেলে ভারতের ফোকাস করতে হবে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের আটকানোর ব্যাপারে। সেটা যত ভালোভাবে টিম ইন্ডিয়া করতে পারবে ততই ম্যাচ ভারতের পক্ষে আসবে।

ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, করুণ নায়ার, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ, হার্দিক পাণ্ড্য

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+