কুম্বলে-ধোনি জুটির প্রথম ম্যাচ, যুক্তরাষ্ট্রে প্রথম টি২০তে আজ নামছে ভারত
ফ্লোরিডা, ২৭ অগাস্ট : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছে ভারত। এই প্রথম মার্কিন মুলুকে কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলবেন মহেন্দ্র সিং ধোনিরা। এদিন ভারতীয় সময় রাত সাড়ে ৭টা সরাসরি দেখা যাবে ম্যাচের সম্প্রচার। [এবার এক ক্লিকেই পেয়ে যান আপনার গাড়ির জন্য 'রিলায়েন্স' ইনস্যুরেন্স]
টেস্ট সিরিজ জিতে আপাতত ভারতের লক্ষ্য ২টি টি২০-র সবকটি জিতেই মার্কিন মুলুক থেকে ফেরা। এই প্রথমবার কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে মার্কিন মুলুকে গিয়েছে ভারত। এটা এক নতুন অভিজ্ঞতা বলে ব্যক্ত করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সীমিত ওভারের ক্রিকেট এই মার্কিন মুলুকেও যথেষ্ট সফল হতে পারে বলে আশাবাদী ভারত অধিনায়ক। বিশ্বের সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশে যেমন ব্যবস্থাপনা হয়, আমেরিকাতেও সেসব রয়েছে। কিন্তু স্টেডিয়াম খুব বেশি বড় নয়। তবে সবমিলিয়ে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কের স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচের পক্ষ্যে উপযুক্ত বলেই জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
ওয়েস্ট ইন্ডিজে বৃষ্টিবিঘ্নিত শেষ টেস্টের পর সেভাবে ম্যাচ প্র্যাকটিসও পাননি ভারতীয় খেলোয়াড়েরা। অন্যদিকে কোচ অনিল কুম্বলেকে এবার জুটি বাঁধতে হবে নতুন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। অথচ হাতে কোনও সময়ই দুজনের কেউ পাননি। এছাড়া ভারত থেকে একঝাঁক টি২০ খেলোয়াড় মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন। ফলে সবমিলিয়ে একটু চাপ রয়েইছে।
যদিও বরাবরের লড়াকু কুম্বলে সেসব নিয়ে ভাবছেন না। তিনি আশাবাদী আমেরিকাতেও ভারতের ফল ভালোই হবে। তাছা়ড়া এর আগে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়েকে টি২০ সিরিজে হারিয়ে আসাও ভারতের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এদিন ফ্লোরিডায় হতে চলা ম্যাচে কমপক্ষে ১৫ হাজার দর্শক সমাগম হবে বলেই মনে করছেন সংগঠকেরা। এখন দেখার, এদের সামনে ভারতের খেলোয়াড়েরা কেমন পারফরম্যান্স করেন।












Click it and Unblock the Notifications