মীরপুরে আজ পূর্ণশক্তি নিয়েই ঝাঁপাবে ধোনির ভারত

মীরপুর, ১৮ জুন : বিশ্বকাপের পর এই প্রথম কোনও একদিনের আন্তর্জাতিকে নামতে চলেছে ভারতীয় দল। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ সেই বাংলাদেশের সঙ্গেই একদিনের সিরিজ খেলবেন ধোনিরা।

বিশ্বকাপের সেই ম্যাচ আজও বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। শুধু তো বিতর্কিত ম্যাচ হারা নয়, ফাইনালে সেদেশ থেকে নির্বাচিত প্রাক্তন আইসিসি সভাপতি মুস্তাফা কামাল ও ভারতের এন শ্রীনিবাসনকে নিয়ে চলা নাটক, সবটাই স্মৃতিতে রয়েছে।

মীরপুরে আজ পূর্ণশক্তি নিয়েই ঝাঁপাবে ধোনির ভারত


আর তাই কম শক্তিশালী প্রতিপক্ষ হলেও দাঁতে দাঁত চেপে ঘরের মাঠে ভারতকে বিপদে ফেলতে কোনওরকম কসুর করবেন না মাশরাফি মোর্তাজার ছেলেরা।

তবে ভারত নতুন উদ্যমে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, সুরেশ রায়না, শিখর ধাওয়ানদের সঙ্গে রয়েছেন বিশ্বস্ত বিরাট কোহলির ব্যাট। ফলে অঘটনের আশা কেউ না করলেও বাংলাদেশকে টিম ম্যানেজমেন্ট হালকাভাবে নিচ্ছে না।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জিম্বাবোয়ে ও পাকিস্তানকে পরাস্ত করেছে। ফলে সতর্কভাবেই এদিন শুরু করবেন ধোনিরা।

এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতলে আইসিসি ক্রমতালিকায় ১ নম্বরে স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে অনেকটাই ব্যবধান কমিয়ে নিতে পারবে দ্বিতীয় স্থানে থাকা ধোনির ভারত।

ভারতীয় দল

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধবল কুলকার্নি।

বাংলাদেশি দল

মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), শাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাব্বির রহমান, নাসির হোসেন, আরাফত সুন্নি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+