টি ২০ বিশ্বকাপে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলল দক্ষিণ আফ্রিকা

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ১ থেকে ইংল্যান্ড প্রথম দল হিসেবে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। আজ আবু ধাবিতে লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটের উন্নতি ঘটিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল দক্ষিণ আফ্রিকা। চারটি ম্যাচের মধ্যে আজ নিয়ে তৃতীয় জয়ের মুখ দেখল তেম্বা বাভুমার দল। প্রোটিয়ারা এদিন জিতল ৩৯ বল বাকি থাকতে, ৬ উইকেটে।

বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলল দক্ষিণ আফ্রিকা

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ৩.৫ ওভারে ২২ রানে প্রথম উইকেট পড়ার পর ৮.১ ওভারে ৩৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ওভারের শেষ দুই বলে ওপেনার মহম্মদ নঈম (৯) ও তিনে নামা সৌম্য সরকার (০)-কে ফেরান কাগিসো রাবাডা। এরপর ফের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে তিনি শূন্য রানে আউট করে দেন মুশফিকুর রহিমকে। অষ্টম ওভারের শেষ বল ও নবম ওভারের প্রথম বলে ৩৪ রানেই চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এনরিখ নরকিয়ার বলে তিন রান করে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ আউট হওয়ার পরের বলে শূন্য রানে ফেরেন আফিফ হোসেন। বাংলাদেশের শেষ চার উইকেট পড়ে ২০ রানের ব্যবধানে, তার মধ্যে ১৯তম ওভারের প্রথম দুই বলে মেহেদি হাসান ও নাসুম আহমেদের উইকেট তুলে নেন নরকিয়া। মেহেদি ২৫ বলে সর্বাধিক ২৭ রান করে আউট হওয়ার পরের বলেই ব্যাট করতে নেমে হিট উইকেট হন নাসুম। ১৮.২ ওভারে বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র ৮৪ রানে। লিটন দাস করেন ২৪।

বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলল দক্ষিণ আফ্রিকা

এদিন ২১ রানের ব্যবধানে দুই উইকেট নেন তাবরেজ শামসি। ক্যালেন্ডার ইয়ারে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেট নেওয়ার নিরিখে তিনি ধরে ফেললেন ওয়ানিন্দু হাসারঙ্গাকে। দুজনেরই ৩৪টি করে উইকেট দখল করেছেন, তবে হাসারঙ্গা খেলেছেন ১৯টি ম্যাচ, তাঁর চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছেন শামসি। ৩.২ ওভারে ৮ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করলেন নরকিয়া। ২০ রান দিয়ে তিনটি উইকেট পান ম্যাচের সেরা কাগিসো রাবাডা। ডোয়েইন প্রিটোরিয়াস পেয়েছেন একটি উইকেট। জবাবে প্রথম ওভারের শেষ বলে রিজা হেন্ডরিক্সের উইকেট হারালেও ১৩.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা, চার উইকেট হারিয়ে। কুইন্টন ডি কক ১৬, রাসি ফান ডার ডুসেন ২২ ও এইডেন মার্করাম শূন্য রানে আউট হন। ২৮ বলে ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক তেম্বা বাভুমা। ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। তাস্কিন আহমেদ ১৮ রানে দুটি উইকেট পান, মেহেদি হাসান ও নাসুম আহমেদ পেয়েছেন একটি করে উইকেট।

সুপার টুয়েলভের চারটি ম্যাচের চারটিতেই হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৪ ম্যাচে পয়েন্ট হল ৬, নেট রান রেট ০.৭৪২। সেখানে অস্ট্রেলিয়া ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে, অজিদের নেট রান রেট মাইনাস (-)০.৬২৭। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে তাই বড় জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই নামতে হবে অ্যারন ফিঞ্চের দলকে। শনিবার অজিদের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওই ম্যাচের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ফলে হিসেব কষে বাভুমারা নামতে পারবেন। দক্ষিণ আফ্রিকা যদি শেষ ম্যাচে ১৬০ রান তুলে ইংল্যান্ডকে ৮১ রানে হারাতে পারে তবেই এই গ্রুপের এক নম্বর দল হয়ে শেষ চারে যেতে পারবে প্রোটিয়ারা। শ্রীলঙ্কার চার ম্যাচে দুই পয়েন্ট রয়েছে, নেট রান রেট মাইনাস (-)০.৫৯০। ওয়েস্ট ইন্ডিজেরও শেষ চারে ওঠার আশা নেই, কেন না তিন ম্যাচে ক্যারিবিয়ানদের পয়েন্ট ২ নেট রান রেট মাইনাস (-) ১.৫৯৮। শ্রীলঙ্কার ম্যাচ বাকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, বৃহস্পতিবার। ফলে সামগ্রিকভাবে সেমিফাইনালে ওঠার দৌড়ে সুবিধাজনক জায়গাতেই রয়েছে প্রোটিয়ারা। নেট রান রেটের ঝক্কি এড়িয়ে শেষ চারে যেতে অস্ট্রেলিয়াকে বাকি দুটি ম্যাচে জিততেই হবে এবং সেই সঙ্গে আশা করতে হবে যেন ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা পরাজিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+