ACC President: ব্রাত্যই থাকলেন পিসিবি প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলে জয় শাহের উত্তরসূরি হলেন কে?
গত ১লা ডিসেম্বর আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জয় শাহ। এর ফলে শুধু বিসিসিআই সচিবের পদে খালি হয়নি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির চেয়ারও ফাঁকা হয়েছিল। এসিসির পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে চলছিল জল্পনা।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জয় শাহের উত্তরসূরি হতে পারেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। কিন্তু শুক্রবার এসিসির নতুন সভাপতি হলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। ২০১৯ সাল থেকে এসিসির ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং কমিটির চেয়ারম্যান ছিলেন শাম্মি এবং দীর্ঘদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকায় এশিয়ান ক্রিকেট কীভাবে কাজ করে সে সম্পর্কে এখন ধারণা রয়েছে। ফলে তিনিই নতুন প্রেসিডেন্ট হলেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল জয় চায়ের উত্তরসূরি হিসাবে প্রাথমিকভাবে মহসিন নাকভির নাম উঠে এলো শেষ পর্যন্ত তাঁকে টেক্কা দিলেন শ্রীলঙ্কার শাম্মি সিলভা। দায়িত্বভার গ্রহণের পর তিনি বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নেতৃত্ব দেওয়া অনেক সম্মানের বিষয়। ক্রিকেট এশিয়ার হৃদয়ের স্পন্দন, এবং আমি খেলাটিকে উন্নত করতে চাই। নতুন প্রতিভাদের জন্য সুযোগ প্রদান করতে চাই। আগামী দিনে এই সুন্দর খেলার মাধ্যমে সকলকে একত্রিত করে কাজ করাই আমার লক্ষ্য, সর্বোপরি এশিয়ার ক্রিকেটকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে চাই।
তবে আপাতত দুই মাসের জন্য দায়িত্বে থাকবেন শাম্মি, কারণ ২০২৫ সালের জানুয়ারি মাসে পরই এই পদে নির্বাচন হওয়ার কথা আছে। তখন ফের জিতে পুনরায় দায়িত্ব গ্রহণ করতে পারেন শাম্মি। যিনি দায়িত্বে আসবেন তাদের প্রথম কাজ হবে, যা হবে পুরুষদের এশিয়া কাপ ২০২৬ আয়োজন করা, যা ভারতে অনুষ্ঠিত হবে। বর্তমানে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চলছে শারজায়।
নাকভির জন্য সপ্তাহটা একেবারেই ভালো গেল না। একে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হোঁচট খেতে হল, এবার এসিসির সভাপতিও হতে পারলেন না।












Click it and Unblock the Notifications