জন্মদিনে বিরাট কোহলিকে ইংলিশ প্রিমিয়ার লিগ তারকাদের শুভেচ্ছা

জন্মদিনে বিরাট কোহলিকে ইংলিশ প্রিমিয়ার লিগ তারকাদের শুভেচ্ছা

ভারতের ক্রিকেট আইকন বিরাট কোহলিকে ৩১তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল-র ফুটবল তারকারা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লেজেন্ড রায়ান গিগস থেকে লিভারপুল তারকা সাদিও মানে, টিম ইন্ডিয়ার অধিনায়ককে আন্তরিক শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউই।

জন্মদিনে বিরাট কোহলিকে ইংলিশ প্রিমিয়ার লিগ তারকাদের শুভেচ্ছা

মঙ্গলবার প্রিমিয়ার লিগ ইন্ডিয়ার তরফে 'হ্যাপি বার্থডে সুপার ভি' সূচক একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তার শুরুতেই বিরাটের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লেজেন্ড রায়ান গিগস। ওই ভিডিও-তেই বিরাটকে ৩১তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন ম্যান ইউ তথা আর্জেন্তাইন তারকা মার্কাস রোজো, লিভারপুলের সাদিও মানে, নেবি কেইটা, ম্যাঞ্চেস্টার সিটি-র রিয়াদ মাহরেজ, বার্নার্ডো সিলভা ও চেলসির মার্কাস আলোনসো, উইলি কাবালিরো।

🎥 Premier League stars come together to wish @BCCI Captain @imVkohli a very Happy Birthday as he turns a year older! 🎂 🏏⚽️ pic.twitter.com/T59WxOVMM9
— Premier League India (@PLforIndia) November 5, 2019

কেরিয়ারে ৮২টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ২৬টি সেঞ্চুরি সহ ৭০৬৬ রান রয়েছে তাঁর ঝুলিতে। ২৩৯টি একদিনের ম্যাচে ১১৫২০ রান রয়েছে বিরাটের। সীমিত ওভারের ক্রিকেটে কার্যত অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ভারত অধিনায়ক, টেস্টে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথের সামনে কড়া টক্করের মুখোমুখি। তবে সে লড়াই সুপার ভি-র পক্ষে জেতা সম্ভব বলেই মনে করেন তাঁর ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+