আইপিএল ২০২০ : মাঠে শোনা যাবে দর্শকদের গর্জন! ক্রিকেটারদের জন্য বিশেষ ব্যবস্থা
আইপিএল ২০২০ : মাঠে শোনা যাবে দর্শকদের গর্জন! ক্রিকেটারদের জন্য বিশেষ ব্যবস্থা
মাঠভরা দর্শকের গগনভেদী চিৎকার শুনতে যে অভ্যস্ত, সেই আইপিএল চুপিসারে হয়ে যাবে, তা মেনে নেওয়া মুশকিল। দর্শক শূন্য স্টেডিয়ামে টানটান ম্যাচও যে ম্যাড়ম্যাড়ে মনে হবে, তা মুখে প্রকাশ না করলেও মনে মনে টের পাচ্ছিলেন ক্রিকেটার। সেই তাঁদেরই জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। ম্যাচ চলাকালীন মাঠে দর্শকদের উপস্থিতির ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এক সূত্রের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের ম্যাচ চলাকালীন মাঠে দর্শকদের গর্জন শোনা যাবে। খেলা চলাকালীন দর্শকদের চিৎকার রেকর্ড করে আমিরশাহীতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। ক্রিকেট ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশের ভিডিও, চিয়ার লিডারদের নৃত্যও রেকর্ড করে পাঠানো হবে ক্রিকেটারদের উৎসাহ জোগানোর জন্য।
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে আবু ধাবি, দুবাই এবং শারজাহতে দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ম্যাচগুলি। আবু ধাবিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে মাঠে রেকর্ড করা দর্শকদের চিৎকার কানে নিয়েই বাইশ গজ মাতাতে পারেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিরা।












Click it and Unblock the Notifications