ভারতের ব্যাটিং কোচের পদে আবেদন করলেন প্রবীণ আমরে

ভারতের ব্যাটিং কোচের পদে আবেদন করলেন প্রবীণ আমরে

বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের পদে আবেদন করলেন প্রবীণ আমরে।

ভারতের ব্যাটিং কোচের পদে আবেদন করলেন প্রবীণ আমরে

এই মুহূর্তে আমেরিকা ক্রিকেটের ব্যাটিং পরামর্শদাতার পদে নিযুক্ত রয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। ২০১২ সালে তাঁর কোচিংয়েই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে ভারত। মুম্বই ক্রিকেট দলকে কোচিং করানোর পাশাপাশি আইপিএলে পুনে ওয়ারিয়র্সের সহকারি প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন প্রবীণ। একাধারে আইপিএলের অন্যতম দল দিল্লি ক্যাপিটলসের ট্যালেন্ট স্কোউটের কাজও করছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান।

ইংল্যান্ড বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর দলের ব্যাটিং অর্ডার নিয়ে বিস্তর আলোচনা হয়। ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার জন্য টিম ইন্ডিয়ার বিভাগীয় কোচ সঞ্জয় বাঙ্গারকে কাঠগড়ায় তোলা হয়। ভারতীয় ক্রিকেট দলে তাঁর ব্যাটিং কোচের চাকরি আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। পরিবর্ত হিসেবে ইতিমধ্যে বেশ কয়েক জন বিসিসিআই-র কাছে আবেদন পত্র পাঠিয়েছেন বলে শোনা যাচ্ছে।

সেই তালিকায় এবার প্রবীণ আমরের নামও যোগ হল। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ছোটবেলার প্রশিক্ষক রমাকান্ত আচরেকরের ক্রিকেট স্কুল থেকে উঠে আসা প্রবীণ আমরে খেলা ছাড়ার পর কোচিংকেই নিজের কেরিয়ার হিসেবে বেছে নেন। অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, রবিন উথাপ্পার মতো তাবড় ভারতীয় ব্যাটসম্যানরা আমরের কাছে আলাদা করে ব্যাটিং ক্লাস নিয়েছেন বলে শোনা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+