Praveen Kumar: ভারতীয় ক্রিকেটারদের মদ্যপান নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রবীণের, কাঠগড়ায় তুললেন কোন সিনিয়রকে?

Praveen Kumar: প্রবীণ কুমারের চাঞ্চল্যকর দাবিতে শোরগোল ভারতীয় ক্রিকেটে। ভারতীয় ক্রিকেটারদের মদ্যপানের বিষয়ে তিনি সরব হয়েছেন। তাঁর কেরিয়ার ও ভাবমূর্তি নষ্টের জন্য কাঠগড়ায় তুলেছেন এক সিনিয়র ক্রিকেটারকেও।

ওই ক্রিকেটার তাঁর ভাবমূর্তি খারাপ করায় পরবর্তীকালে নিজের রাজ্য উত্তরপ্রদেশ, কিংবা কোনও আইপিএলে কোচিং করানোর অফার তিনি পাচ্ছেন না বলেও দাবি করেছেন প্রবীণ।

Praveen Kumar: ভারতীয় ক্রিকেটারদের মদ্যপান নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রবীণের

প্রবীণ কুমার ২০০৭ সালে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন। ২০০৮ সালে টি২০ আন্তর্জাতিকে অভিষেক। টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিল ২০১১ অবধি। জুন থেকে অগাস্টের মধ্যে ৬টি টেস্ট খেলার পর আর টেস্ট দলে সুযোগ পাননি। ২০১২ সালে শেষবার ওডিআই ও টি২০ খেলেন।

প্রথম শ্রেণির ক্রিকেট প্রবীণ খেলেছেন ২০১৭ সাল অবধি। ২০১৮ সালের জানুয়ারিতে উত্তরপ্রদেশের হয়ে শেষ টি২০ খেলেন। ২০০৮ থেকে ২০১৭ সাল অবধি বিভিন্ন দলের হয়ে আইপিএলে খেলেছেন প্রবীণ। ১১৯ ম্য়াচে তাঁর ৯০টি উইকেট রয়েছে। ২০০৯ সালে সবচেয়ে বেশি ১৩টি উইকেট নিয়েছেন আইপিএলে, ২০১৩ সালে পান ১২টি উইকেট।

প্রবীণ এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতীয় দলে যখন সুযোগ পাই তখন কয়েকজন সিনিয়র মদ্যপান-সহ কয়েকটি বিষয় থেকে বিরত থাকতে বলতেন। যদিও সকলেই অ্যালকোহল পান করতেন, আর শুধু আমারই বদনাম করা হতো। কয়েকজন সিনিয়র ক্রিকেটার আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। কিন্তু কয়েকজন সিনিয়র আমার নামে নেতিবাচক কথা প্রচার করতেন।

এরপরই প্রবীণ বলেন, আমি ক্যামেরার সামনে কারও নাম বলব না। কিন্তু আমার কেরিয়ার কে নষ্ট করেছেন, তা সকলেই জানেন। তিনি আরও বলেছেন, ২০১৮ সালে আমি প্রত্যাশা করেছিলাম কোনও দল আমাকে বোলিং কোচ হিসেবে নেবে। কিন্তু তা তো আজ অবধি হয়নি, উত্তরপ্রদেশের রঞ্জি দলের সঙ্গে কাজ করার প্রস্তাবও পাইনি।

প্রবীণ খেদের সঙ্গে বলেন, আমি নাকি মদ্যপান করি। এই কারণেই আমাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। কিন্তু কেউ কি প্রমাণ করতে পারবেন যে, আমি মাঠে মদ্যপান করেছি বা ড্রেসিংরুমে মদের বোতল খুলেছি? এই পরিস্থিতিতে তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন বলে জানান প্রবীণ। ফ্যানেদের থেকেও প্রত্যাশিত সম্মান না পেয়ে তিনি যে ব্যথিত, সে কথা জানান ভারতের এই প্রাক্তন পেসার। ২০০৮ সালে মেরঠে এক চিকিৎসকে মারধর করার অভিযোগ উঠেছিল প্রবীণের বিরুদ্ধে। যদিও তা খারিজ করে দেন প্রবীণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+