প্রাক্তন ভারতীয় পেসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রাক্তন ভারতীয় পেসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ভারতের প্রাক্তন পেসার প্রবীণ কুমারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠল। প্রতিবেশী ও তাঁর ছেলেকে প্রবীণ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ

ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ

অভিযোগকারী দীপক শর্মা জানিয়েছেন মদ্যপ অবস্থায় প্রবীণ তাঁকে ও তাঁর সাত বছরের ছেলের গায়ে হাত তোলে ও ধাক্কা দেয়। পুলিশের কাছে ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করা হলে, পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, পুরো বিষয়টা আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে জড়িত থাকার কারণে পুলিশ উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে বলেছেন বলে দীপক জানিয়েছেন।

অভিযোগকারী আরও যা জানিয়েছেন

অভিযোগকারী আরও যা জানিয়েছেন

ঘটনার বিবৃতিতে জানিয়ে অভিযোগকারী বলেন, 'বাসস্টপে ছেলের জন্য অপেক্ষা করছিলাম।সেসময়ই প্রবীণ কুমার নিজের গাড়িতে ছিলেন। বাসস্টপে আসার পর মদ্যপ অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে বাস চালককে গালিগালাজ করতে শুরু করে দেন।'

সঙ্গে অভিযোগকারী জুড়়েছেন, 'এরপর আমাকেও গালিগালাজ করতে থাকেন। পরে আমাকে ও আমার ছেলেকে প্রাক্তন ক্রিকেটার ধাক্কা মেরেছেন। ধাক্কার চোটে আমার হাতের হাড় ভেঙেছে। আমার সাত বছরের ছেলেও আহত। পড়ে গিয়ে ওর পিঠে চোট লাগে। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে আমায় সমঝোতা করতে বলছে।'

একনজরে প্রবীণের কেরিয়ার

একনজরে প্রবীণের কেরিয়ার

প্রসঙ্গত গত বছর অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন প্রবীণ। দেশের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি ওডিআই ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রবীণ কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+