New League: আইপিএলের পরই আসছে নতুন লিগ, প্রবীণ কুমার হলেন মেন্টর, খেলবেন কারা?

New League: আইপিএলের পরই ভারতে দেখা যাবে নয়া লিগ। মনে করা হচ্ছে, টি২০ ফরম্যাটেই সেই লিগ হবে। এই লিগের মেন্টর হিসেবে ঘোষণা করা হলো প্রবীণ কুমারের নাম।

জুন বা জুলাই মাসে এই লিগ হবে। জানা যাচ্ছে, ক্রিকেটারদের ও দলগুলির নাম কয়েক দিনের মধ্যেই জানানো হবে।

New League

আইপিএলের ধাঁচে শুধু ক্রিকেটেই নয়, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে লিগ চালু হয়েছে। ভারতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের বিদেশে খেলতে আপত্তি নেই। তবে পুরুষদের ক্রিকেটে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয়দের উপস্থিতি নেই বললেই চলে।

প্রাক্তন ক্রিকেটাররা অবশ্য বিভিন্ন লিগে খেলে থাকেন। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে সচিন তেন্ডুলকর-সহ অনেকেই খেলতেন। এখন চলছে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। সচিন, যুবরাজ সিং, ইরফান ও ইউসুফ পাঠানদের মতো তারকারা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।

এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের নামজাদা তারকারা অংশ নিয়েছেন, সকলেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া। এবার প্রাক্তনীদের আরও একটি লিগ চালুর উদ্যোগ নেওয়া হলো। জানা যাচ্ছে, রঞ্জি ট্রফির প্রাক্তনীদের নিয়ে হবে এই লিগ।

কোন রাজ্য বা শহরের দল থাকবে তা এখনও স্পষ্ট নয়। খেলাগুলি কোন ফরম্যাটে কোথায় কীভাবে হবে তা জানা যাবে কিছুদিনের মধ্যেই। জানা যাচ্ছে, টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে এপিক ভিক্ট্রি ক্রিকেট লিগ। এতে থাকবে ১৮টি ম্যাচ।

প্রবীণ কুমার বলেন, রঞ্জি ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দিয়ে যে লিগ চালু হচ্ছে তার অংশ হতে পেরে ভালো লাগছে। অনেক ক্রিকেটারই প্রত্যাশামতো স্বীকৃতি পাননি। ফের তাঁরা নিজেদের ক্রিকেট প্রতিভা মেলে ধরে উপার্জনের সুযোগ পাবেন, এটাই লিগের বৈশিষ্ট্য। অবসর নেওয়া রঞ্জি ক্রিকেটারদের রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+