Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Praveen Kumar: প্রবীণ কুমারের গাড়িতে ধাক্কা ট্রাকের, কেমন আছেন ভারতের প্রাক্তন পেসার?

Praveen Kumar: গাড়ি দুর্ঘটনার জেরে এখনও মাঠের বাইরে ঋষভ পন্থ। এবার ভারতের এক প্রাক্তন ক্রিকেটারের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। মেরঠে প্রাক্তন ভারতীয় পেসার প্রবীণ কুমারের গাড়িতে পিছন দিক থেকে ধাক্কা মারল ট্রেলার ট্রাক।

গাড়িতে ছিলেন প্রবীণ কুমারের পুত্র। ভাইপোকে গাড়িতে চাপিয়ে গন্তব্যে ছাড়তে গিয়েছিলেন প্রবীণ। তখনই ঘটে দুর্ঘটনা।

প্রবীণ কুমার

ক্রিকেট ছাড়ার পর এখন রিয়াল এস্টেটের ব্যবসা রয়েছে প্রবীণের। মেরঠে রয়েছে একটি রেস্তরাঁ। সংবাদসংস্থা পিটিআইকে প্রবীণ জানান, যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাতে বড় বিপদ হতে পারতো। ভগবানের আশীর্বাদে আমরা ভালো আছি, কথা বলতে পারছি। ভাইপোকে যখন গাড়ি নিয়ে ছাড়তে গিয়েছিলাম তখন রাত সাড়ে ৯টা নাগাদ ট্রাকটি এসে ধাক্কা মারে।

প্রবীণ বেরিয়েছিলেন এসইউভি নিয়ে। ছোট গাড়ি হলে বিপদ বাড়তে পারতো। প্রবীণের কথায়, বড় গাড়ির কারণেই আমাদের চোট-আঘাত লাগেনি। তবে গাড়িটি ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবীণের এই ঘটনার কথা মনে করিয়ে দেয় ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কথাই। গত ৩০ ডিসেম্বর নিজেই গাড়ি চালিয়ে যাওয়ার সময় উত্তরাখণ্ডের রুরকিতে পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রবীণ কুমার

প্রবীণ কুমারের এখন বয়স ৩৬। দেশের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি একদিনের আন্তর্জাতিক ও ১০টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ২০০৭ সাল থেকে ২০১২ সাল অবধি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। টেস্টে ২৭, ওডিআইয়ে ৭৭ ও টি ২০ আন্তর্জাতিকে ৮টি উইকেট রয়েছে প্রবীণ কুমারের। ২০১৮ সালের অক্টোবরে মাত্র ৩২ বছর বয়সেই ক্রিকেটকে গুডবাই জানান।

২০০৮ সালে ভারতকে অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন করানোর পিছনে বড় অবদান ছিল প্রবীণের। প্রথম ফাইনালে পরপর দুই ওভারে তিনি তুলে নেন অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিংয়ের উইকেট। দ্বিতীয় ফাইনালে তিনি ৪৬ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। ২০১১ সালে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে তিনি ভারতের সর্বাধিক উইকেটশিকারী হন।

প্রবীণ কুমার

সেবার ইংল্যান্ডের মাটিতে ৩ টেস্টে প্রবীণ ১৫ উইকেট নেন। লর্ডসে ১০৬ রান খরচ করে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তোলেন। ২০১০ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল হ্যাটট্রিক রয়েছে প্রবীণের। খেলেছেন গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদেও।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৬ ম্যাচে ২৬৭, লিস্ট এ-তে ১৩৯ ম্যাচে ১৮৫ ও ১৭৭টি টি ২০ ম্যাচে ১৪৩ উইকেট রয়েছে প্রবীণ কুমারের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+