Prasidh Krishna: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন, কাকে কৃতিত্ব দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ?
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রায় ১১ মাস পর ভারতীয় দলে চোট কাটিয়ে কামব্যাক করেছেন জসপ্রীত বুমরাহ। শুধু বুমরাহ একাই নন আইরিশদের বিরুদ্দে টি টোয়েন্টি ম্যাচে আরও এক ভারতীয় পেসারের ক্যামব্যাক হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ। চোট কাটিয়ে দলে ফিরে বল হাতে ভালো পারফরম্যান্স করেছেন তরুণ এই পেসারও।
এনসিএতে দীর্ঘসময় রিহ্যাবে ছিলেন প্রসিদ্ধ, সেই সময় পাশে পেয়েছিলেন জসপ্রীত বুমরাহকে। দুই পেসারই একইসঙ্গে চোট কাটিয়ে উঠার প্রক্রিয়াতে ছিলেন এমসিএ-তে। কঠিন সময় পাশে থাকার জন্য বুমরাহকে কতজ্ঞতা জানিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে প্রসিদ্ধ জানিয়েছেন রিহ্যাব পর্বে বুমরাহ তাঁকে কীভাবে সাহায়্য করেছেন।

ভারতীয় দলের পেসার জানিয়েছেন, 'এনসিএ-তে থাকার সময় বুমরাহ ভাইয়ের সঙ্গে থাকতাম। কীভাবে ও রিহ্যাব করছিল সেটা খুব কাছ থেকে দেখেছি। চাপের মুখে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা বুমরাহ ভাই খুব ভালভাবে জানে। সেটা আমার কাছে শিক্ষণীয় ছিল। সেই শিক্ষাটা তাঁর কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি।'
২৭ বছর বয়সী পেসার এমসিএ-তে বুমরাহের সঙ্গে রিহ্যাব করার স্মৃতিও তুলে ধরেছেন। সেই প্রসঙ্গে প্রসিদ্ধ বলেন, 'এনসিএতে রিহ্যাবের সময় আমি ও বুমরাহ একাধিক সেশনে একসঙ্গে কাজ করেছি। এনসিএতে প্রতি সেশনে আমাদের বোঝাপড়া দারুণ ছিল। আমাদের শারীরিক ও মানসিকভাবে ফিট হয়ে ওঠার লক্ষ্য পরিষ্কার ছিল। তাই আমরা সেই টার্গেট পূরণ করতে পেরেছিলাম।'

একইসঙ্গে প্রসিদ্ধ উল্লেখ করেছেন, 'বোলিং অনুশীলন শুরু করার আগে আমরা শারীরিক দিক থেকে ফিট হয়ে ওঠায় নজর দিয়েছিলাম। যা আমাদের সুস্থ হতে এবং ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছিল।
আইরিশদের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম ম্যাচে ৩২ রানে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে তাঁর ঝুলিতে এসেছিল ২৯ রানে ২ উইকেট।
এই দুই পেসারই এশিয়া কাপের দলে রয়েছেন। বড় মঞ্চে ফেরার বুমরাহ এবং কৃষ্ণার আয়ারল্যান্ড সফর নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ ছিল। সেই সুযোগটা পুরোমাত্রায় কাজে লাগিয়েছেন দুই জনেই। আয়ারল্যান্ড সফর থেকে ফিরে এশিয়া কাপের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন দুই পেসার।

এশিয়া কাপের দলে বুমরাহ, সামি, সিরাজের সঙ্গে অতিরিক্ত পেসার হিসাবে প্রসিদ্ধকেও দলে রেখেছেন নির্বাচকরা। পেস অ্যাটাককে শক্তিশালী করেই এবার দল গঠন করা হয়েছে।












Click it and Unblock the Notifications