Prasidh Weds Rachana: প্রসিদ্ধ কৃষ্ণর বিয়েতে শ্রেয়স-বুমরাহ, পাত্রী রচনা সম্পর্কে জানুন বিস্তারিত
ঋতুরাজ গায়কোয়াড়ের পর আরও এক ভারতীয় ক্রিকেটার বিয়ের বড় কাজটা সেরেই ফেললেন। চোটের কারণে অস্ত্রোপচারের পর এখন মাঠের বাইরেই রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। কেকেআরের প্রাক্তনী রাজস্থান রয়্যালসের হয়ে এবার আইপিএল খেলতে পারেননি।
চিরাচরিত দক্ষিণ ভারতীয় রীতি মেনে প্রসিদ্ধ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রচনা কৃষ্ণর সঙ্গে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ। যাঁরা ফিটনেসজনিত কারণেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারেননি।

মঙ্গলবারই বাগদান সম্পন্ন হয়েছিল। হলদি অনুষ্ঠানের ছবি শেয়ার করা হয়েছিল রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায়। আজও বিয়ের ছবি প্রসিদ্ধ কৃষ্ণর আইপিএল ফ্র্যাঞ্চাইজি শেয়ার করেছে। শ্রেয়স (Shreyas Iyer), বুমরাহর (Jasprit Bumrah) পাশাপাশি কৃষ্ণাপ্পা গৌতম-সহ কর্নাটকের অনেক ক্রিকেটার হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে।
Just. Got. Married. 💗💗💗 pic.twitter.com/2m7VdUT5FQ
— Rajasthan Royals (@rajasthanroyals) June 8, 2023
গৌতমের পোস্ট শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কৃষ্ণকে অভিনন্দন জানান শ্রেয়স আইয়ার। লেখেন, "Congratulations Skiddyy"। পাত্রী রচনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট। ফলে খুব বেশি তথ্য পাওয়া যায়নি তাঁর সম্পর্কে।
H̶i̶t̶c̶h̶e̶d̶ 𝘚𝘬𝘪𝘥𝘥𝘦𝘥! 💍
— Rajasthan Royals (@rajasthanroyals) June 6, 2023
Congratulations @prasidh43, and welcome to the Royals fam Rachana! 💗 pic.twitter.com/VgT5DO0c0k
জানা যাচ্ছে, রচনা ডেল কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে কর্মরত। কম্পিউটার সায়ান্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে তিনি সিসকোতে কর্মরত ছিলেন। তিনি নিজেও একজন শিল্পোদ্যাগী। এডটেক বিজনেস রয়েছে। যার মাধ্যমে ছা্ত্র-ছাত্রীদের সামনে খুলে যায় বিভিন্ন কর্পোরেটে চাকরির রাস্তা।

স্ট্রেস ফ্র্যাকচারের কারণে প্রসিদ্ধ আইপিএলে খেলতে পারেননি। অস্ত্রোপচারও হয়েছিল। ২০২২ সালের আইপিএল মিনি অকশন থেকে তাঁকে ১০ কোটি টাকার বিনিময়ে কিনেছিল। গত বছরের আইপিএলে তিনি ১৭ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। এবার প্রসিদ্ধ ছিটকে যাওয়ায় সন্দীপ শর্মাকে পরিবর্ত হিসেবে নেয় রাজস্থান রয়্যালস।

গত বছর জিম্বাবোয়েতে ওডিআই অভিষেক হয় প্রসিদ্ধর। ১৪টি ম্যাচে তিনি ২৫টি উইকেট নিয়েছেন। দেশের মাটিতে অক্টোবরে বিশ্বকাপ। তার আগে দলে জায়গা পাওয়ার লক্ষ্যে প্রসিদ্ধ পুরোপুরি ফিট হয়ে দ্রুত মাঠে ফিরতে মুখিয়ে।












Click it and Unblock the Notifications