আবির্ভাবেই ধোনিকে ধরে ফেললেন ক্রুণাল, বিশ্ব ক্রিকেটে চড়া আগমনী সুর প্রসিদ্ধের
আবির্ভাবেই ওয়ান ডে ক্রিকেটে যে তিন অনন্য রেকর্ড গড়লেন প্রসিদ্ধ ও ক্রুণাল, ম্নান ধোনিও
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ের অন্যতম কারিগর ক্রুণাল পান্ডিয়া ও প্রসিদ্ধ কৃষ্ণ এই ফর্ম্যাটে ভারতীয় দলের জার্সি গায়ে প্রথম বার নেমেই চমকে দিয়েছেন। একই সঙ্গে তাঁরা এমন তিন রেকর্ডের মালিক হয়েছেন যে তাতে ম্লান হয়েছেন রথী-মহারথীরা। সেই তালিকায় রয়েছে মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তিদের নামও। সেই রেকর্ডগুলি এক নজরে দেখে নেওয়া যাক।
|
বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান ক্রুণাল
১৫তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলের জার্সিতে অভিষেক ওয়ান ডে-তেই অর্ধশতরান করেছেন ক্রুণাল পান্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ৩১ বলে ৫৮ রান করেছেন পান্ডিয়া। ২৬ বলে অর্ধশতরান করেন ক্রুণাল। অভিষেক ওয়ান ডে-তে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৫০ রান করেছেন বাঁ-হাতি অল রাউন্ডার।
|
ধোনিকে ধরে ফেললেন পান্ডিয়া
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন ক্রুণাল পান্ডিয়া। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে তিনি এই কাজ ধরেছেন। ধরে ফেলেছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। ২০১১ কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ বলে অর্ধশতরান করেছিলেন মাহি।
|
প্রসিদ্ধ কৃষ্ণর রেকর্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। অভিষেক ওয়ান ডে-তে এর আগে ভারতের অন্য কোনও বোলার এত ভাল স্পেল ফেলতে পারেনি। এই তালিকায় ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন কর্নাটকী।

ভারতের জয়
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে-তে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ভারত। জবাবে ২৫১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications