IPL 2022: কলকাতা-রাজস্থান ম্যাচে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন বর্তমান এবং প্রাক্তন নাইট তারকা

IPL 2022: কলকাতা-রাজস্থান ম্যাচে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন বর্তমান এবং প্রাক্তন নাইট তারকা

রবিবার আইপিএল-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। ব্র্যাবোর্নে রবিবাসরীয় সন্ধ্যায় রানের ঝড় উঠেছিল আরব সাগরের তীরবর্তী এই স্টেডিয়ামে। জস বাটলার-শ্রেয়স আইয়রদের দাপটে এই ম্যাচে দুই ইনিংসে দুই ইনিংস মিলিয়ে ৪২৭ রান ওঠে।

IPL 2022: কলকাতা-রাজস্থান ম্যাচে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন বর্তমান এবং প্রাক্তন নাইট তারকা

জস বাটলারের দুর্ধর্ষ শতরানের উপর ভর করে কলকাতা নাইট রাইডার্সকে ২১৮ রানের টার্গেট দিয়েছিল রাজস্থান রয়্যালস। এটি ছিল বাটলারের চলতি আইপিএল-এ দ্বিতীয় শতরান। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ঝকঝকে ২৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেন কেকেআর-এর অ্যারন ফিঞ্চ। বিধ্বংসী ফিঞ্চকে শেষ পর্যন্ত থামান প্রসিদ্ধ কৃষ্ণ।

এর পরই অ্যারন ফিঞ্চ প্যাভিলিয়নে ফেরার সময়ে তাঁর সঙ্গে কিছু বাক্য বিনিয়ম হতে দেখে যায় প্রসিদ্ধ কৃষ্ণকে। ফিঞ্চের উইকেট দলের অন্যদের সঙ্গে সেলিব্রেট করার সময়ে অস্ট্রেলীয় ক্রিকেটারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় প্রসিদ্ধ কৃষ্ণকে।

IPL 2022: কলকাতা-রাজস্থান ম্যাচে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন বর্তমান এবং প্রাক্তন নাইট তারকা

২০১৮ থেকে ২০২১ পর্যন্ত লাগাতার চার বছর কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আইপিএল-এ খেলেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। বিগত কয়েক বছরে কলকাতার দলটির বোলিং লাইনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছিলেন তিনি। শাহরুখ খানের দলের হয়ে ৩০টি উইকেট সংগ্রহ করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। কেকেআর-এর জার্সিতে ভাল পারফরম্যান্সের কারণেই ভারতের জার্সিতে অভইষেক হয় তাঁর ২০২১ সালে। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭টি ওডিআই ম্যাচে ১৮টি উইকেট পেয়েছেন তিনি। তবে পঞ্চদশ আইপিএল-এর আগে তাঁকে রিটেন করেনি কেকেআর। নেওয়া হয়নি নিলাম থেকেও।

অপর দিকে, অস্ট্রেলিয়ার নির্ধারিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ চলতি আইপিএল-এ অবিক্রিত ছিলেন। তাঁর উপর কোনও দলই আগ্রহ দেখায়নি। অ্যালেক্স হেলস টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নাম প্রত্যাহার করে নেওয়ায় তাঁর পরিবর্তে অ্যারন ফিঞ্চকে সই করায় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে হারের ফলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে হারের হ্যাটট্রিক করে ফেলল কলকাতা নাইট রাইজার্স। ৭ ম্যাচে তিনটি জিতে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে তারা। অপর দিকে, জয়ের ফলে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান রয়্যালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+