ওঝা কোথায়, রহস্য ঘণীভূত বাংলা রনজি শিবিরে
প্রজ্ঞান ওঝাকে নিয়ে ঘোর ধোঁয়াশায় বাংলা দল, কেউই জানেন না কোথায় রয়েছেন এই স্পিনার
বাংলায় প্রজ্ঞান ওঝার ভবিষ্যত নিয়ে ঘোর অন্ধকার। মানে পরিস্থিতিটা কী সেটারই কোনও দিশা নেই। এ মরশুমে রনজির জন্য বাংলার প্রস্তুতি শিবির শুরু হয়ে গেছে কন্তু গত মরশুমে বাংলার জার্সি গায়ে খেলা প্রজ্ঞানের কোনও ঠিকানা নেই। এমনকি হায়দরাবাদেও তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

এই মরশুমের শুরু থেকেই শুরু হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে প্রজ্ঞান ওঝা এ মরশুমে বাংলায় থাকতে আগ্রহী হননি, কিন্তু সিএবি প্রেসিডেন্ট জানিয়ে দেন প্রজ্ঞান থাকবেন বাংলাতেই। এদিকে রনজির প্রথম দিনের অনুশীলনেও কোথায় ওঝা কোনও খোঁজ নেই।
এদিকে প্রজ্ঞান কোথায় প্রশ্নের উত্তরে সিএবি প্রেসিডেন্ট সৌরভ থেকে শুরু করে কোচ সাইরাজ বহুতুলে কেউই পরিষ্কার উত্তর দিতে পারেননি। বাংলার কোচ সাইরাজ বাহুতুলের মতে সিএবি-র সঙ্গে প্রজ্ঞান ওঝার গন্ডগোল মিটিয়ে নেওয়া উচিত। এদিকে বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারিও জানিয়েছেন এর মধ্যে ওঝার সঙ্গে কোনও যোগাযোগ হয়নি।
নির্বাচক প্রধান দেবাং গান্ধী জানিয়ে দেন তাঁর কাছেও কোনও খবর নেই। সব মিলিয়ে সকলেই ব্যক্তিগত স্তরে প্রজ্ঞানের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তবে এক সপ্তাহ অপেক্ষা করে এ বিষয়ে পরবর্তী কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications