শেন ওয়ার্ন-মুথাইয়া মুরলীধরন-অনিল কুম্বলের মতো কিংবদন্তিরা পারেননি, ৯৬ বছরের প্রাচীন রেকর্ড ভেঙে দিলেন এই তরুণ
শেন ওয়ার্ন-মুথাইয়া মুরলীধরন-অনিল কুম্বলের মতো কিংবদন্তিরা পারেননি, ৯৬ বছরের প্রাচীন রেকর্ড ভেঙে দিলেন এই তরুণ
অভিষেকেই চমকে দিয়েছিলেন প্রবথ জয়সূর্য। ৩০ বছর বয়সী বাম হাতি ক্রিকেটারের স্পিনের ছোবলে নকানি চোবানি খেয়েছিল অস্ট্রেলিয়া। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক করা জয়সূর্য প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে ওই ম্যাচে দুই ইনিংসে ৬টি করে উইকেট সংগ্রহ করেছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে অভিষেকেই ১২ উইকেট নেওয়ার নেওয়ার নজির গড়ে ছিলেন তিনি।

অভিষেক টেস্টে তাঁর অনবদ্য বোলিং-এর সাক্ষী থাকা ক্রিকেট বিশ্বকে ফের এক বার নিজের দক্ষতার প্রমাণ দিলেন প্রবথ। কেরিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বল হাতে স্পর্শ করলেন আরও বড় নজির, তৈরি করলেন নতুন কীর্তি। শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন, অনিল কুম্বলের মতো কিংবদন্তি স্পিনাররা যা করতে পারেননি সেটাই করে দেখালেন প্রবথ জয়সূর্য।
পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি গলে খেলছে শ্রীলঙ্কা। পাকিস্তানের প্রথম ইনিংসে প্রবথ তুলে নিলেন ৫টি উইকেট। এই পাঁচ উইকেটের সৌজন্যে ৯৬ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন তরুণ বামহাতি স্পিনার। টেস্ট ইতিহাসে মাত্র তিনজন স্পিনার কেরিয়ারের প্রথম তিন ইনিংসে পর পর তিন ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি সংগ্রহ করেছেন। তাঁর আগে এ কীর্তি গড়া অপর দুই ক্রিকেটার হলেন ইংল্যান্ড টম রিচার্ডসন (১৮৯৩) এবং অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট (১৯২৬)।

সর্বপ্রথম এ কীর্তি গড়া রিচার্ডসন নিজের প্রথম তিন ইনিংসে নেন পাঁচটি করে উইকেট। তার ৩৩ বছর পর গ্রিমেট প্রথম তিন ইনিংসে নেন মোট ১৬ উইকেট। প্রায় ৯৬ বছর পর এ দু'জনকে ছাপিয়ে ১৭ উইকেট শিকার করে ফেলেছেন জয়সূর্য। দ্বীপ রাষ্ট্রের এই স্পিনার যদি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পান তা হলে, টেস্টের ইতিহাসের অভিষেকের পর চার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট সংগ্রহকারী প্রথম বোলার হবেন তিনি।
গল টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২২২/১০ রানের জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয় ২১৮/১০ রানে। ১১৯ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ব্যাটিং বিপর্যয় থেকে রক্ষা করেন বাবর আজম।












Click it and Unblock the Notifications