জন্মদিনেই প্রকাশিত হরভজনের ছবির পোস্টার, লিড রোলে এই প্রথম

চলচ্চিত্রে অভিনয়ের নিরিখে ভারতীয় ক্রিকেটারদের তালিকায় যোগ হতে চলেছে আরেকটি নাম। হরভজন সিং। তাঁর ৪১তম জন্মদিনে সোশ্যাল মিডিয়াতেই প্রকাশিত হরভজন অভিনীত ফ্রেন্ডশিপের পোস্টার। তামিল ছবি হলেও হিন্দি, কন্নড় ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি।

নাম ভূমিকায় ভাজ্জি

নাম ভূমিকায় ভাজ্জি

এর আগে তিনটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে হরভজনকে। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি মুঝসে শাদি করোগি, ২০১৩ সালে পাঞ্জাবি ছবি ভাজি ইন প্রবলেম এবং ২০১৫ সালে হিন্দি ছবি সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় তাঁকে ছোট্ট রোলে দেখা গিয়েছিল। নায়কের চরিত্রে ছবিতে অভিষেক হচ্ছে তামিল ছবি ফ্রেন্ডশিপ দিয়েই।

পাঞ্জাবি কলেজ ছাত্র

পাঞ্জাবি কলেজ ছাত্র

পোস্টারে যে পোজে ভাজ্জি ও সহ অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাচ্ছে তা অনেক সময় চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে দেখা গিয়েছিল। কিংবা মনে করাতে পারে চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ খানের লুঙ্গি ডান্সকে। চিত্রনাট্য ও নির্দেশনা জন পল রাজ ও শাম সূর্য-র। হরভজন ছবির নায়ক। রোমান্টিক স্পোর্টস কমেডিতে অভিনয় করেছেন অর্জুন সারজা, লসলিয়া মারিয়ানেসান।

হরভজনের সঙ্গে

হরভজনের সঙ্গে

হরভজন চেন্নাই সুপার কিংসে থাকাকালীন খুব জনপ্রিয়তা লাভ করেছিলেন। সেই ভাবনা থেকেই ছবির নায়ক করা হয়েছে ভাজ্জিকে। তিনি পাঞ্জাবি কলেজ ছাত্রের ভূমিকা অভিনয় করছেন বলে জানা গিয়েছে। তাঁর বিপরীতে থাকবেন শ্রীলঙ্কার অ্যাঙ্কর তথা বিগ বস তামিল থ্রি-তে অংশ নেওয়া লসলিয়া। সতীশকে দেখা যাবে হরভজনের বন্ধুর ভূমিকায়। নেগেটিভ রোলে অভিনয় করবেন অর্জুন।

বিশেষ জন্মদিন

বিশেষ জন্মদিন

জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার রিটুইট করেছেন ভাজ্জি। বোঝাই যাচ্ছে, নতুন ইনিংস নিয়ে তিনি কতটা উচ্ছ্বসিত। হরভজনের স্ত্রী গীতা বাসরাও অভিনেত্রী, বলিউড-সহ বিভিন্ন ছবিতে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি বর্তমানে সন্তানসম্ভবা। হরভজনের জন্মদিনে মেয়েকে নিয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গীতা। একদিকে হরভজন অপেক্ষায় দ্বিতীয় সন্তানের, অন্যদিকে নতুন ছবির। ভাজ্জির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন ও বর্তমান সতীর্থরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+