করোনার পর শুরু হচ্ছে ক্রিকেট, কীভাবে হবে সেলিব্রেশন দেখিয়ে দিলেন ইংলিশ ক্রিকেটার

করোনার পর শুরু হচ্ছে ক্রিকেট, কীভাবে হবে সেলিব্রেশন দেখিয়ে দিলেন ইংলিশ ক্রিকেটার

করোনা পরবর্তী সময় ফুটবলের পর এবার ক্রিকেটে ঢাকে কাঠির অপেক্ষা। ৮ জুলাই থেকে ক্রিকেট মাঠে বল গড়াতে চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে কোভিড-১৯ প্রকোপ মাারত্মক রূপ নিলেও ইংল্যান্ডে করোনা প্রকোপ কমেছে। যেকারণে সেদেশে ফুটবলের পর এবার ক্রিকেট শুরু হচ্ছে।

কোন দলের সঙ্গে সিরিজ খেলবে ইংল্যান্ড

কোন দলের সঙ্গে সিরিজ খেলবে ইংল্যান্ড

করোনা পরবর্তী ক্রিকেটে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড দল। ৮ জুলাই রোসবোলে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে। তার আগে প্রস্তুতিতে দুই দলে ভাগ হয়ে বেন স্টোকস-জস বাটলাররা প্রস্তুতি সেরে নিলেন।

বাউন্ডারির ধারে স্যানিটাইজার

বাউন্ডারির ধারে স্যানিটাইজার

ইংল্যান্ড দলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলিতে, করোনা পরবর্তী ক্রিকেট মাঠে নতুন নিয়মগুলি ধরা পড়েছে। ছবিতে দেখা গিয়েছে বাউন্ডারির ধারে স্যানিটাইজিং মেশিন বসানো রয়েছে। ক্রিকেটাররা মাঠে নামার আগে স্যানিটাইজার সংগ্রহ করে হাত ধষতে ধষতে ফিল্ডে ঢুকছেন। আমার মাঠ ছেড়ে বেরোনোর সময়ও একইভাবে হাত পরিষ্কার রাখছেন।

অভিনব সেলিব্রেশন

অভিনব সেলিব্রেশন

করোনা থেকে বাঁচতে হ্যান্ডসেক এড়িয়ে চলা হচ্ছে, সেই কারণে উইকেট পেতে ইংল্যান্ডের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন সতীর্থদের সঙ্গে কনুইয়ে কনুই ঠিকিয়ে সেলিব্রেশন সারেন। এমনকী টুয়েলভ ম্যান জল দিতে এলেও গ্লাভস পরে করোনা সতকর্তা মেনে মাঠে ঢুকছেন।

শেষবার ক্রিকেট মাঠে কবে বল গড়িয়েছিল

শেষবার ক্রিকেট মাঠে কবে বল গড়িয়েছিল

শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে ১৩ মার্চ সিডনি ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দল ওডিআই ম্যাচে মুখেমুখি হয়। এরপর থেকে করোনা থাবায় ক্রিকেট বন্ধ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+