Shreyas Iyer: দলীপ ট্রফিতে নির্বাচকদের মন ভরাতে ব্যর্থ, প্রশ্নের মুখে শ্রেয়স আইয়ারের টেস্ট কেরিয়ার
সঙ্কটের মুখে শ্রেয়স আইয়ারের টেস্ট কেরিয়ার। এমনিতেই শৃঙ্খলাজনিত ইস্যুতে বিগত কয়েক মাস ধরে জাতীয় দলের বাইরে ছিলেন শ্রেয়স। শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তন ঘটে শ্রেয়সের। কিন্তু লাল বলের ক্রিকেটে জাতীয় দল থেকে কি ব্রাত্য হতে চলেছেন শ্রেয়স? তারকা ক্রিকেটারকে নিয়ে কিন্তু বিরাট আভাস দিয়ে দিল বিসিসিআই।
গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড-এর বিরুদ্ধে সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন অফ ফর্মের কারণে। তাঁকে ছন্দে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছিলো বিসিসিআই-এর তরফে। গড়িমসি করে কর্তাদের ক্ষোভের মুখে পড়েন মুম্বইয়ের ক্রিকেটার। লাল বলের ক্রিকেটে নাইট রাইডার্সের অধিনায়কের পারফরমেন্স তেমন আশানুরুপ নয়। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে টেস্ট ম্যাচে হোক বা ভারতের ঘরোয়া ক্রিকেটে। চলতি দলীপ ট্রফিতে খুব ভালো পারফরম্যান্স করতে পারেননি শ্রেয়স।

শ্রেয়সের পারফর্ম্যান্সে হতাশ বোর্ড কর্তারাও। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, 'এই মূহূর্তে টেস্টদলে শ্রেয়সের ঢোকার কোনও জায়গাই নেই। কার বিকল্প হতে পারে শ্রেয়স? আর ওর শট সিলেকশন দলীপ ট্রফিতেও, প্রশ্নের মুখে পড়েছে। দলীপের শেষ ম্যাচে সেট হয়ে গেছিলেন, কিন্তু হঠাৎই তিনি শামস মুলানির বলে ভুল শট খেলে আউট হলেন। পাটা উইকেটে সেট হওয়ার পরেও আউট হচ্ছেন শ্রেয়স, ফলে তাঁর লাল বলের ফর্ম নিয়ে এখনও প্রশ্ন আছে।'
২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি । রয়েছে পাঁচটি টেস্ট ম্যাচ। এর আগে দুই বার অজিদের ডেরায় গিয়ে তাদের হারিয়ে এসেছে ভারত। এবার টানা তৃতীয় সাফল্যের সংকল্প নিয়ে উড়ে যাবেন রোহিত-কোহলিরা। এখন থেকেই এই সিরিজের জন্য চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। ডনের দেশে কি ভারতীয় দলে জায়গা হতে পারে শ্রেয়সের?
সংশ্লিষ্ট বোর্ড কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, শ্রেয়স মুম্বইয়ের হয়ে ইরানি ট্রফি খেলতে পারে। যদি সেখানেও ভালো না খেলতে পারে, তাহলে সামনে রনজি ট্রফি আছে। সেখানে রান করার সুযোগ পাবে। তাছাড়া গত ওয়ানডে বিশ্বকাপেও শ্রেয়স ভালো খেলেছে। মাঝে চোট পেয়েছে। সেটাও মাথায় রাখতে হবে। তবে দলীপ ট্রফির এখনও একটা ম্যাচ বাকি।
India vs Bangladesh: বাংলাদেশ সিরিজ শুরুর আগেই বিরাট উপহার পেলেন আকাশ, কোহলিকে কৃতজ্ঞতা বঙ্গ তারকার
এমনিতেই ভারতীয় দলের মিডল অর্ডারে এখন চূড়ান্ত প্রতিযোগিতা। সেখানে জায়গা করে নিতে হলে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করতে হবে। ফলে শ্রেয়সের টেস্টে সুযোগ পাওয়া বেশ কঠিন।












Click it and Unblock the Notifications