AFG vs NZ: বৃষ্টিতে বেহাল নয়ডার মাঠ, ভারতে খেলতে এসে হতাশ আফগান ক্রিকেট দল

বিগত কয়েক বছর ধরেই ভারতের মাটিতেই হোম সিরিজ গু‌লি খেলে আফগানিস্তান ক্রিকেট দল। উত্তরপ্রদেশের নয়ডায় ‌নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের টেস্ট ম্যাচ ঘিরে চরম বিড়ম্বনাি। পরিকাঠামোগত ত্রুটির জন্য দ্বিতীয় দিনের দুপুরেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। যা নিয়ে চরম অসন্তুষ্ট আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

বৃষ্টি এবং আউট ফি‌ল্ড ভিজে থাকার জন্য সোমবার একটি বলও খেলা হয়নি। মঙ্গলবার দ্বিতীয় দিনের দুপুর বেলাতে ম্যাচ শুরু করা সম্ভব হল না। বৃষ্টির কারণে আবারও জমল জল, ফলে নির্দিষ্ট সময় করা গেল না টস। যে ছবি উঠে এসেছে তাতে মাঠের অবস্থা খুবই খাপার। ম্যাচ আদৌও কখন শুরু হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে।

AFG vs NZ

সোমবার সারা দিন বৃষ্টি না হলেও খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি করা যায়নি। মাঠ ঢাকা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আস্তরণ ছিল না। ছিল না সুপারসপারও। কাঠের গুঁড়ো ছড়িয়ে মাঠ শুকোনোর চেষ্টা করা হচ্ছিল।গত কয়েকদিন ধরেই এখানে বৃষ্টির কারণে প্রথম দিন থেকে ম্যাচ শুরু করা চ্যালেঞ্জিং ছিলো। অবশেষে সেটি সত্যি হলো।

প্রশ্ন উঠছে নয়ডার মাঠকর্মীদের নিয়ে। গত রবিবার সেখানে বৃষ্টি হয়েছিল। সেই সময় মাঠ ভিজে গিয়েছিল। সোমবার সারা দিন বৃষ্টি না হলেও খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি করা যায়নি। কেন আন্তর্জাতিক ম্যাচে সুপারসপার নেই পা মাঠ কভার করার উপযুক্ত পরিকাঠামো নেই তা নিয়ে প্রশ্ন উঠছে।।

কাঠেরগুঁড়ো ছড়িয়ে মাঠ শুকানোর দৃশ্য অবাক করার মতোই। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা বারবার মাঠ পরীক্ষা করেন। কিন্তু খেলা শুরু করা যায়নি। খেলোয়াড় এবং দর্শকরাও হতাশ হয়ে পড়েন। প্রথম বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে তারা। অন্য দিকে, কিউইদের কাছে এই ম্যাচ ছিল অনুশীলনের সেরা সুযোগ। কারণ উপমহাদেশে শ্রীলঙ্কা এবং ভারতের বিরুদ্ধে মোট পাঁচটি ম্যাচ খেলতে হবে নিউ জ়িল্যান্ডকে। যে টেস্টগুলি বিশ্ব চ্যাম্পিয়নশিপের মধ্যে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান বোর্ড কর্তা জানিয়েছেন, 'আমাদের প্রথম পছন্দের তালিকায় ছিল লখনউয়ের মাঠ। এখানকার মাঠে ট্রেনিংয়ের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই, কোনও সুব্যবস্থা নেই এই স্টেডিয়ামে। এটা একটা বড় ভুল, আমরা আর কখনও এখানে খেলতে আসব না। ক্রিকেটাররাও পুরো বিষয়টায় যথেষ্ট বিরক্ত'।সব মিলিয়ে এই ঘটনায় মুখ পুড়ল বিসিসিআইয়েরও।

শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলাও হয়নি, এমনকি বিতর্ক দেখা দিয়েছে পানীয় দল নিয়েও। সব মিলিয়ে বিতর্ক চরমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+