Pooja Vastrakar: গলি ক্রিকেট থেকে এশিয়াডের ফাইনাল, পূজার কাহিনি অনুপ্রেরণা দেবে আপনাকেও
কমনওযেলথ গেমসের পর এবার এশিয়ান গেমস। আরও একবার পদ নিশ্চিত করে ফেলল ভারতীয় মহিলা দল। রবিবার বাংলাদেশকে হেলায় হারানোর নায়িকার নাম পূজা বস্ত্রকর। সেমিফাইনাল ভারতের বোলারদের মধ্যে পূজা বস্ত্রকর ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ফলে স্মৃতি মান্ধানার দলের বোলিং মেশিনকে নিয়ে শুরু হয়েছে চর্চা।
গলি ক্রিকট থেকে এশিয়ান গেমসের পদকের মঞ্চ। যাত্রাপথটা সহজ ছিল না পূজার জন্য। কিন্তু সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে পার করে সাফল্যের আলোয় উদ্ভাসিত পূজা। ভারতীয় তরুণীর যাত্রাপথ কিন্তু অনুপ্রেরণার আরও এক কাহিনি। সেই কাহিনিই তুলেক ধরা হল এই প্রতিবেদনে।

দশ বছর বয়সে পূজা মা-কে হারান। দুই দিদির কাছেই মানুষ হয়েছেন।ছোট থেকেই জোরে বল করতেন পূজা। সেই গতিই তাঁকে ভারতীয় দলে জায়গা করে দিয়েছে। মধ্যপ্রদেশের বিলাসপুরে নিন্ম মধ্যবৃত্ত পরিবারে জন্ম পূজার। বাবা বন্ধন রাম ছিলেন বিএসএনএলের কর্মচারী। তিনি কোনও দিনই পূজার খেলা নিয়ে বিশেষ আগ্রহ দেখাননি। আবার নিষেধও করেননি। কিন্তু ছোট থেকেই একটাই স্বপ্ন ছিল পূজার। বড় হয়ে দেশের হয়ে খেলবেন।
মেয়ে যখনই ক্রিকেট খেলার জন্য বাবার কাছে টাকা চাইত, তখনই বাবা প্রশ্ন করতেন কেন এ ভাবে তুমি কেন টাকা নষ্ট করছে! মেয়ের একটাই সপাট উত্তর ছিল। এক দিন জাতীয় দলের হয়ে খেলবে সে। মেয়ের কথাকে কোনও দিনই গুরুত্ব দেয়নি পরিবার। কিন্তু শেষ পর্যন্ত সেই মেয়েই পরিবারের নাম শুধু নয় দেশের নামও উজ্জ্বল করল।

একটি সর্বভারতীয় ইংরেজী সংবাদ মাধ্যমে বন্ধন বলেন, ''চার বছর বয়স থেকে পূজা ক্রিকেট খেলে। আট বছর বয়স থেকে গলিতে ছেলেদের সঙ্গেই ক্রিকেট খেলতে শুরু করে পূজা। তার পরে আশুতোষ শ্রীবাস্তবের চোখ পড়ে আমার মেয়ে। ওর অ্যাকাডেমিতে পূজাকে ভর্তি করানো হয়। তার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি পূজাকে। শুধু মন দিয়ে খেলেছে। আজ ওর কৃতিত্বে আমরা গর্বিত।''
সোমবার পূজা নিজের ২৩তম জন্মদিন পালন করবেন গেমসেই। তার আগেরদিন বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেট তাঁকে ম্যাচের সেরার পুরস্কার এনে দিয়েছে। সোমবার ভারতের ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ১৫ লক্ষ টাকার গাড়ি বাবাকে উপহার দিয়েছিলেন পূজা। হিসেবি বাবা মেয়ের এই খরচে খুশি হননি। এমনকি মহিলাদের আইপিএলে পূজাকে যখন ১ কোটি ৯০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স কিনেছিল তখনও বাবা চেয়েছিলেন, সেই টাকা ব্যাঙ্কে জমা রাখতে। খরচ না করতে। কিন্তু বাবা মা-কে আর আর্থিক হিসেবে নিকেষের মধ্যে রাখতে নারাজ পূজা। বরং তাঁদের সুযোগ সুবিধার সব ব্যবস্থা করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications