পন্টিং অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন ভারতের চার ব্যাটার ও এক পেসার সম্পর্কে, তালিকায় কারা?
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ভারত। সর্বশেষ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ভারতে গিয়ে পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়া। যদিও ইংল্যান্ডের পরিবেশে পেস সহায়ক উইকেটে লড়াই নিঃসন্দেহে হবে অন্যরকম।
দুই দলেই খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। অধিনায়কত্বের ব্যাটন প্যাট কামিন্সের হাতে যাচ্ছে। কামিন্স মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরেছিলেন টেস্ট সিরিজে পিছিয়ে পড়ায়। এরপর স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ালেও সিরিজ হার এড়াতে পারেনি।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সাফল্য অনেকাংশে ব্যাটারদের উপর নির্ভর করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চেতেশ্বর পূজারা কেরিয়ারে সবচেয়ে বেশি রান ও শতরান করেছেন অজিদের বিরুদ্ধেই। তিনি সাসেক্সকে কাউন্টিতে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪টি টেস্টে ২০৩৩ রান করেছেন পূজারা, শতরান পাঁচটি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং আইসিসি রিভিউ অনুষ্ঠানে পূজারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে মন্তব্য করেছেন। বিরাট কোহলি ফর্মে ফিরেছেন, মার্চে অজিদের বিরুদ্ধে ১৮৬ রান করেছিলেন। তিনিও ফাইনালে বড় ফ্যাক্টর হতে পারেন।

রিকি পন্টিংয়ের কথায়, অস্ট্রেলিয়া দল বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে নিয়ে যে আলোচনা করবে তাতে কোনও সংশয় নেই। পূজারা দীর্ঘদিন ধরে ভারতের হয়ে খেলছেন। ভারতের অস্ট্রেলিয়া সফরেও তিনি কাঁটা হিসেবে আবির্ভূত হন। ওভালের পিচ অস্ট্রেলিয়ার মতোই হবে। ফলে অস্ট্রেলিয়া চাইবে তাঁর উইকেট দ্রুত তুলে নিতে।

বিরাট কোহলিও গত কয়েক সপ্তাহ ধরে সেরা ছন্দে ফিরেছেন। পন্টিং বলেন, বিরাট আমাকে জানিয়েছেন তিনি সেরা ছন্দে থাকার কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছেন বলে অনুভব করছেন। ফলে ফাইনালে সেটা অস্ট্রেলিয়া দলের পক্ষে বিপজ্জনক সতর্কবার্তা হতেই পারে।

ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমান গিলকেও সমীহের চোখেই দেখছেন পন্টিং। গিলের প্রশংসা করে পন্টিং বলেন, শুভমান তরুণ ক্রিকেটারদের মধ্যে অসাধারণ। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিরুদ্ধে তাঁর ফ্রন্টফুচট পুল শট কার্যকরী হতে পারে। অস্ট্রেলিয়াকে টক্কর দিতে মহম্মদ শামির পারফরম্যান্সও অন্যতম ফ্যাক্টর হবে বলে মত রিকির।

তিনি বলেন, ভারতকে এই ফাইনাল জিততে হলে মহম্মদ শামিকে এগিয়ে এসে খেলার মানকে আরও উঁচুতে নিয়ে যেতে হবে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভালোভাবেই জানেন শামি নতুন বলের পাশাপাশি পুরানো বলেও কতটা ভালো। তা সে ভারতের মাটিতেই হোক বা অস্ট্রেলিয়ায়। শামির যা দক্ষতা তাতে বিপজ্জনক হয়ে উঠতে পারেন যে কোনও সময়।












Click it and Unblock the Notifications